Home / Entertainment / শাকিবকে ভুলেননি অপু, জন্মদিনে আবেগি পোস্ট

শাকিবকে ভুলেননি অপু, জন্মদিনে আবেগি পোস্ট

২০০৬ সালে চলচ্চিত্রে শাকিব খান-অপু বিশ্বাস জুটির যাত্রা শুরু। ২০০৮ সালের ১৮ এপ্রিল দুজনে গোপনে বিয়ে করেন। ২০১৭ সালের সেপ্টেম্বরে কলকাতায় তাদের পুত্রসন্তানের জন্ম হয়। কিন্তু বিয়ে ও সন্তানের বিষয়টি তারা গোপন রেখেছিলেন। 

সন্তান জম্মের কিছুদিন পর ছেলেকে কোলে নিয়ে টেলিভিশন লাইভে এসে শাকিব খানের সঙ্গে তার বিয়ের বিষয়ে মুখ খোলেন অপু বিশ্বাস। শুরুতে এ নিয়ে শাকিব নানা কথা বললেও পরে মিটমাট করে ফেলেন। কিন্তু বিয়ের খবর প্রকাশের ৯ মাসের মাথায় অপুকে তালাকনামা পাঠান শাকিব। অপু ৭২টি ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন; যার মধ্যে বেশিরভাগ ছবি ব্যবসা সফল।

তবে বিবাহ বিচ্ছেদ হলেও তাদের প্রেম মরে যায়নি। শাকিবের জন্মদিনে আবারও সেকথা বোঝালেন অপু বিশ্বাস। জন্মদিনে সন্তানের বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী।

আজ শাকিব খানের জন্মদিনে সাবেক স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন সিনেমার দৃশ্যে দুজনার একটি ফ্রেম ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন, আমার শাহরুখ খান।

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকুরিজীবী ও মা গৃহিণী। অভিনেতার এক ভাই ও এক বোন। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাকিব খান।

ঢাকাই সিনেমার বড় তারকা শাকিব খান এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ভারতের টালিগঞ্জেও বেশ জনপ্রিয় তিনি। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *