Home / Entertainment / যে সিনেমা ১০ গুণ বাড়ায় কৃতির পারিশ্রমিক

যে সিনেমা ১০ গুণ বাড়ায় কৃতির পারিশ্রমিক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শেঠি। মাত্র ১৭ বছর বয়সে তেলেগু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। তবে ‘উপেন্না’ তার ক্যারিয়ারের বাঁক বদলের কারিগর।

rnrn

এ সিনেমা বাণিজ্যিকভাবে সফলতা এনে দিয়েছিল। সিনেমাটির সাফল্যের পরই পারিশ্রমিক বেড়ে যায় কৃতি শেঠির। শুধু তাই নয়, ৬ লাখ রুপি থেকে তার পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় ৬০ লাখ রুপিতে।

rnrn

হৃতিক রোশন অভিনীত সিনেমা ‘সুপার–৩০’এ তার সংক্ষিপ্ত উপস্থিতির বেশ প্রশংসা পেয়েছেন কৃতি। এ ছাড়া তার ক্যারিয়ারে রয়েছে ‘বাঙ্গারাজু’ ও ‘শ্যামা সিংহ রায়’-এর মতো বক্স অফিসের সফল সিনেমা।
rn২০২২ সালে এন লিঙ্গুসামি পরিচালিত তেলেগু ও তামিল ভাষায় নির্মিত সিনেমা ‘দ্য ওয়ারিয়র’-এ তিনি রাম পথিনেনির বিপরীতে অভিনয় করেন। এ ছাড়া গত বছর এমএস রাজশেখর রেড্ডি পরিচালিত তেলেগু সিনেমা ‘মাছেরলা নিয়োজকাভারগাম’-এ তিনি অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়েছেন।
rnগতকাল মুক্তি পেয়েছে কৃতির মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাস্টডি’র ট্রেলার। জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যের বিপরীতে অভিনয় করা সিনেমাটি মুক্তি পাবে আগামী মে মাসের ১২ তারিখ।
rnসিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক ভেঙ্কট প্রভু। আরও অভিনয় করেছেন— অরবিন্দ স্বামী, প্রিয়মণি, সম্পথ রাজ, শরথকুমার, প্রেমগি, ভেনেলা কিশোর ও প্রেমী বিশ্বনাথ। ছবিটি প্রযোজনা করেছেন শ্রীনিবাস চিত্তুরি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *