Home / Entertainment / ঈদে মুক্তি পাচ্ছে শাকিবের ৪ বছর আগের সিনেমা ‘অন্তরাত্মা’, সেন্সরে ‘বরবাদ’

ঈদে মুক্তি পাচ্ছে শাকিবের ৪ বছর আগের সিনেমা ‘অন্তরাত্মা’, সেন্সরে ‘বরবাদ’

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। ঈদ উপলক্ষে তার দুটি সিনেমা আলোচনায় রয়েছে।  বিশেষ করে তার সর্বশেষ সিনেমা ‘বরবাদ’-এর ট্রিজার প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তবে সিনেমাটি এখনো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমোদন পায়নি।  ‘বরবাদ’ না পেলেও ইতোমধ্যে শাকিবের চার বছর আগের একটি সিনেমা-‘অন্তরাত্মা’ মুক্তির অনুমোদন পেয়েছে। 

বেশ কিছুদিন ধরেই ঢালিউড পাড়ায় জোর গুঞ্জন ছিল, একাধিক জটিলতায় আটকে যেতে পারে ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা ‘বরবাদ’। সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে ছাড়পত্রের পেতে একাধিক নিয়মের বাধা পেরোতে হবে। সেই বাধা কাটিয়ে রোববার মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেয়েছে সিনেমাটি। আর সোমবার ছাড়পত্রের জন্য সিনেমাটি জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আবদুল জলিল। 

তিনি জানিয়েছেন, ‘ছাড়পত্রের জন্য ‘বরবাদ’ আমাদের কাছে জমা পড়েছে। আজই (২৫ মার্চ) আমরা সিনেমাটি দেখব। দেখার পরপরই আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।’

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’–এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল।  এত আরও দেখা যাবে যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।

অন্যদিকে, হঠাৎ করেই শনিবার (২২ মার্চ) শাকিব খানের চার বছর আগের একটি সিনেমা জমা পড়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ডে। সিনেমাটির নাম ‘অন্তরাত্মা’, যা শেষ হয়েছিল ২০২১ সালে।

‘অন্তরাত্মা’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন এবং এটি প্রযোজনা করেছেন সোহানী হোসেন, তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও দর্শনা বণিক।

‘অন্তরাত্মা’ সিনেমাটির মুক্তির প্রসঙ্গে প্রযোজক সোহানী হোসেন বলছেন, ‘দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। অবশেষে আমরা সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসছি। এটা ঈদুল ফিতরেই মুক্তি পাবে। সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দিয়েছি। সিনেমাটি তারা দেখেছে ও প্রশংসা করেছে। আমরা দু–এক দিনের মধ্যেই সার্টিফিকেশন সনদ পাব। এখন সেভাবেই হলমালিক থেকে শুরু করে সবার সঙ্গে কথা হচ্ছে। তবে এটা নিশ্চিত, আমরা এই ঈদেই আসছি।’

প্রাথমিকভাবে সিনেমাটি ২০২১ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু অজানা কোনো কারণে ছবিটি আর মুক্তি পায়নি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *