Home / Entertainment / জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি পেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার

জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি পেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার

ভারতীয় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই বেশকিছু দিন ধরে হত্যার হুমকি পাচ্ছেন। এমনকি তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ২২ বছরের এ তরুণী।  বর্তমানে এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার দাবি, গত ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। বিভিন্ন অপরিচিত ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে হুমকি দেন। তিনি সেই অ্যাকাউন্টগুলি ব্লক করে দিয়েছেন তিনি। তবে থেমে নেই হত্যার হুমকি। সম্প্রতি, গত ১৬ মার্চ ইমেইলের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

সেই মেইলের মাধ্যমে তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকিও নাকি দেওয়া হয়। তাতেই রীতিমতো আতঙ্কিত এ ইনফ্লুয়েন্সার। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছেন অ্যাঞ্জেল রাই। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অ্যাঞ্জেল রাই দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করছেন। স্যোশাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় তিনি। কমপক্ষে ২৫ লক্ষ ফলোয়ার তার। সম্প্রতি ‘ঘোটালা’ নামে এক ওয়েব সিরিজেও কাজ করছেন অ্যাঞ্জেল রাই।  সম্প্রতি সেটার ট্রেলার মুক্তি পেয়েছে। তারপর থেকে এই ইনফ্লুয়েন্সার আরও বেশি প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন।  জানিয়েছেন, এই হুমকির পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। আতঙ্কে দিন কাটাছে তার। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *