Home / Entertainment / খায়রুল ওয়াসির ‘হাবুডুবু’

খায়রুল ওয়াসির ‘হাবুডুবু’

দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ হচ্ছে এ প্রজন্মের কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসির নতুন গান ‘হাবুডুবু’। 

এটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন মেহেদী বাপন। ফারহান আহমেদ রাফাতের ভিডিও পরিচালনায় গানে মডেল হয়েছেন প্রনমী, জেরি এবং খায়রুল ওয়াসি। 

নতুন এই গান নিয়ে খায়রুল ওয়াসি বলেন, ‘লাখো তরুণের মনের কথা আমি হাবুডুবু গানে তুলে ধরেছি। আমাদের জীবনে ঘটে যাওয়া প্রেম সংক্রান্ত ঘটনাগুলোর ধারাবাহিকতা পেয়েছে এই গানটিতি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’ 

গানটি ডিএমএসের ইউটিউব চ্যানেলে ঈদে প্রকাশ হবে।  পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *