Home / Entertainment / নারীর দৃষ্টিভঙ্গি থেকেই বিশ্বকে দেখেন শাবানা আজমি

নারীর দৃষ্টিভঙ্গি থেকেই বিশ্বকে দেখেন শাবানা আজমি

সমাজে লিঙ্গবৈষম্য নিয়ে একাধিকবার কথা বলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। যে কোনো লিঙ্গের সমান অধিকারের জন্য বিভিন্ন ক্ষেত্রে স্পষ্ট মতামত দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ‘ডব্বা কার্টেল’ নামে একটি ওটিটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমায় দেখানো হয়েছে— নারীদের একটি দল বেআইনি মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। সেই দলেরই অন্যতম সদস্য ‘শীলা’ (শাবানা)। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ সিনেমা নিয়ে কথা বলতে গিয়েই ফের নারীবাদের প্রসঙ্গ তুলে আনলেন বর্ষীয়ান অভিনেত্রী।

বিশ্বের বা সমাজের নানা বিষয়কে যে কোনো নারী তার নারী দৃষ্টিভঙ্গি থেকেই দেখবেন, এর অন্যথা হওয়া উচিত নয় বলে মনে করেন শাবানা আজমি। অভিনেত্রী বলেন, নারীদের দৃষ্টিভঙ্গি ছাড়া আর কোন দৃষ্টিভঙ্গি থেকে নারীরা দেখবেন? অন্য কারও দৃষ্টিভঙ্গি থেকে দেখার প্রয়োজনও নেই। এটা নারী ও পুরুষ— উভয়েরই বোঝা দরকার।

প্রগতিশীল পরিবারে বড় হয়েছেন শাবানা আজমি। তাই কখনই সমান অধিকার পেতে তার অসুবিধা হয়নি। কিন্তু ক্রমশ বুঝেছেন, সাধারণত এমন হয় না। তার অভিজ্ঞতাই বরং ব্যতিক্রমী। সমাজ এখনো পুরুষতান্ত্রিকই রয়ে গেছে। নারীদের তা নিয়ে কোনো আপত্তিও নেই। তারা বরং মেনেই নেন।

পুরুষতন্ত্রের জন্যই নারীরা পুরুষদের দৃষ্টিভঙ্গি থেকে সমাজকে দেখার চেষ্টা করেন। কিন্তু তার কোনো প্রয়োজন নেই। নারী ও পুরুষ দুজনই স্বতন্ত্র এবং সম্পূর্ণ। তাই তিনি বরাবরই নারীর দৃষ্টিভঙ্গি থেকেই সমাজ ও বিশ্বকে দেখেছেন বলে জানান শাবানা।

হিতেশ ভাটিয়া পরিচালিত ‘ডব্বা কার্টেল’ সিনেমায় শাবানা ছাড়াও অভিনয় করেছেন গজরাজ রাও, জ্যোতিকা, শালিনী পাণ্ডে, যিশু সেনগুপ্ত, লিলেট দুবে প্রমুখ।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *