
কারিনা কাপুরের শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ এর সিজন-৪ এর প্রথম অতিথি রণবীর কাপুর।
rnrn
সোমবার অনলাইনে মুক্তি পেল এপিসোডটির প্রচার ঝলক। মিনিটখানেকের ভিডিওতে রণবীর ছুঁয়ে গিয়েছেন নানা প্রসঙ্গ। এসেছে স্ত্রী আলিয়া ভাটের কথা, কন্যা রাহার প্রসঙ্গও।
rnrn
কারিনা জিজ্ঞাসা করেন, রণবীর তার শিশুকন্যার ডায়াপার বদলে দেন কিনা। হ্যাঁ সূচক উত্তর দেন রণবীর।
rnrn
গত বছর আলিয়ার সঙ্গে বিয়ের পরপরই ‘শমশেরা’-র প্রচারে গিয়ে রণবীর যা বলেছিলেন তা ভোলেননি কারিনা। তুলে আনলেন সেই প্রসঙ্গ। ‘ডালভাত’ কেমন উপভোগ করছেন রণবীর? একটু ভেবে রণবীর বলেন, আমি নিজেকে একজন ভালো স্বামী ভাবতেই পছন্দ করব।
rnrn
গত বছর তিনি জানিয়েছিলেন, আলিয়ার সঙ্গে বিয়ে হওয়ায় জীবনের অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দিক টের পাচ্ছেন। হাসতে হাসতে বলেন, আগে সিনেমার সংলাপের সঙ্গে তাল মিলিয়ে বলতাম, জীবনটা কেবল ডাল-ভাতে চলে নাকি? হাক্কা চাউমিন, পাওভাজি, টেংরি কবাব… সবই তো লাগে। কিন্তু এখন বলব, একটা সময়ের পর জীবনটা ডাল-ভাতই। ওইটুকুই মুখ্য হয়ে ওঠে।
rnrn
আলিয়া এখন আমার সেই জায়গা নিয়েছে। সে-ই ডাল-ভাত, আবার কখনো তাতে তড়কা, মশলা ইত্যাদি কত কী মিশছে! এ জীবন শান্তির, সুখের। আমার ভালো লাগছে।
rnrn
সেই বৃত্তান্তই ফিরে দেখতে চাইলেন কারিনা। সম্প্রতি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির প্রচারে গিয়ে রণবীরকে বলতে শোনা যায়, আলিয়া যত না ভালো স্ত্রী, আরও ভালো মা।
rnrn
কারিনা তাই জানতে চান, ভাইয়ের মতো কি বদলাল? দর্শকদের কৌতূহল উস্কে দিয়ে মির্চি প্লাস-এ আগামী বুধবার এবং ইউটিউবে আগামী শুক্রবার আসতে চলেছে অনুষ্ঠানের এই বিশেষ পর্বটি।
অনলাইন ডেস্ক





