Home / Entertainment / জুহি চাওলাকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান খান! 

জুহি চাওলাকে বিয়ে করতে চেয়েছিলেন সালমান খান! 

বলিউড কাঁপানো নায়ক সালমান খানের বয়স ৫৭ বছর। এখনো বিয়ে করেননি মোস্ট এলিজেবল ব্যাচেলর। তবে প্রেম করেছেন অনেক। এবার তার সম্পর্কে জানা গেল নতুন এক তথ্য। সল্লু মিঞাঁ একদিন জুহি চাওলাকেও বিয়ে করতে চেয়েছিলেন! খবর হিন্দুস্তান টাইমসের। 

rnrn

সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ে হতে হতেও ভেঙে গেছে সালমানের। ঐশ্বর্যকে 'পাগলের মতো ভালোবেসেও' সেই প্রেম পরিণতি পায়নি। 

rnrn

এদিকে শুধু জুহির প্রেমে পড়াই নয়, তার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়েও হাজির হয়েছিলেন সালমান। কিন্তু বেচারা সালমান! প্রত্যাখ্যাত ও হতাশ হয়েই সেই সময় ফিরতে হয়েছিল তাকে। 

rnrn

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে আসা পুরনো একটি সাক্ষাৎকারে সালমানকে সেই কথা নিজের মুখেই বলতে শোনা যাচ্ছে। ভিডিওতে সালমানকে জিন্স ও প্রিন্টেড শার্টে দেখা যাচ্ছে, তিনি মাথায় পরেছেন একটি টুপি। 

rnrn

সালমানকে বলতে শোনা যাচ্ছে, জুহি খুব মিষ্টি। আদুরে মেয়ে। আমি তো ওর বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবেন কিনা! 

rnrn

যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি তখন সল্লুকে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি তাকে জিজ্ঞেস করেছেন? তিনি কী বলেছেন?’ 

rnrn

সালমান ভ্রু কুঁচকে বললেন, ‘না, ভেবেছিলেন হয়ত মানাবে না।’ সালমান খানের এক অনুরাগী লাভ ইমোজি দিয়ে পুরনো এই ভিডিওটি শেয়ার করেছেন। 

rnrn

ভিডিওর নিচে কমেন্টে একজন লিখেছেন- ‘হার্টব্রেক মোমেন্ট’। আরও একজন লেখেন- ‘…এবং এরপর তিনি কাউকে বিয়ে করেননি। একেবারে বাধ্য সন্তান।’ 

rnrn

প্রসঙ্গত, জুহি ও সালমান শুধু অনিল কাপুর এবং গোবিন্দের সঙ্গে কমেডি ছবি ‘দিওয়ানা মাস্তানা’ (১৯৯৭)-তে একসঙ্গে অভিনয় করেছিলেন, আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাদের। জুহি ১৯৯৫ সালে ব্যবসায়ী জে মেহতাকে বিয়ে করে সুখে সংসার করছেন। তাদের দুই সন্তান রয়েছে এক মেয়ে জাহ্নবী ও ছেলে অর্জুন।

rnrn

সম্প্রতি শাহরুখ খানের ‘পাঠান’-এ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে সালমানকে। খুব শীঘ্রই 'কিসি কা ভাই কিসি কি জান'-এ দেখা যাবে সল্লুকে। এছাড়াও তার হাতে রয়েছে টাইগার-থ্রি।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *