Home / Entertainment / বিয়ে বাতিল, প্রেম ভাঙল বিজয়-তামান্নার

বিয়ে বাতিল, প্রেম ভাঙল বিজয়-তামান্নার

প্রেমে বিচ্ছেদ মানেই মুখ দেখাদেখি বন্ধ— এমন নয়। তবে কোন পরিচয়ে একে অপরের জীবনে থেকে যাবেন দক্ষিণী অভিনেতা বিজয় ভার্মা ও অভিনেত্রী তামান্না ভাটিয়া? যে কথা বললেন এ তারকা জুটি?

বলিউডে ‘পাওয়ার কাপল’ তকমা পেয়েছিলেন এ জুটি। কথা ছিল খুব শিগগিরই চার হাত এক হবে। ২০২৫ সালেই নাকি সাতপাকে বাঁধা পড়বেন তারা। সে রকমই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন এ তারকা জুটি। আর মুম্বাই শহরে নাকি নতুন ঠিকানার খোঁজও করছিলেন তারা।

কিন্তু হঠাৎই যেন ছন্দপতন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার । পথ আলাদা হলো দুই তারকার! সপ্তাহখানেক হলো নাকি সম্পর্ক ভেঙেছেন তারা। কর্মক্ষেত্রে সময়টা ভালোই যাচ্ছে তামান্নার। যে গানেই নাচছেন, তাই ‘হিট’। যদিও গত বছরের শেষে ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গানে অভিনেত্রীর নাচ যেন হিল্লোল তোলে আসমুদ্রহিমাচল। কাজের অভাব নেই বিজয়েরও। গত বছর মণীশ মালহোত্রার বাড়ির দীপাবলির অনুষ্ঠানে তাদের ছবি দেখে অনেকেই জুটিকে প্রশংসায় ভরিয়ে দেন। সর্বত্রই বিজয়কে দেখা গেছে প্রেমিকার খেয়াল রাখতে। 

কিন্তু কেন ভাঙল তাদের প্রেম, তা নিয়ে এখনো কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। প্রেম ভাঙলেও একে অপরের বন্ধু হয়ে থাকবেন বলে মত দুই তারকার।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *