Home / Entertainment / বাংলাদেশে নির্মিত ম্রো ভাষার সিনেমা এবার প্রদর্শিত হবে ক্যামব্রিজে

বাংলাদেশে নির্মিত ম্রো ভাষার সিনেমা এবার প্রদর্শিত হবে ক্যামব্রিজে

বাংলাদেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘কিওরি পেক্রা উও’ যার ইংরেজি অনুবাদ ‘ডিয়ার মাদার’ এবার প্রদর্শিত হবে বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। আজা ক্যামব্রিজ স্থানীয় সময় বিকাল ২টা ৩০ মিনিটে ইন্ডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ ক্যামব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। 

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটি ইতোমধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে, যেখানে এটি আদিবাসী প্রতিনিধিত্ব, কমিউনিটিভিত্তিক নির্মাণপ্রক্রিয়া এবং পুঁজিবাদী বাধার বাইরে শিল্পের সম্ভাবনা নিয়ে গভীর আলোচনা তৈরি করেছে। 

আন্তর্জাতিক পর্যায়েও এর যাত্রা অব্যাহত রয়েছে। এটি কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার মতো মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রদর্শিত হয়েছে। 

সিনেমাটির পরিচালক এসকে শুভ সাদিক জানিয়েছেন, এর নৃতাত্ত্বিক ও শৈল্পিক গুরুত্ব বিবেচনা করে আমস্টারডামের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল সায়েন্স এটি সংরক্ষণ করেছে, যাতে এটি ভবিষ্যতে গবেষক ও সিনেমাপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে ওঠে। যারা আদিবাসী সংস্কৃতি, সিনেমার মাধ্যমে প্রতিরোধ এবং বিকল্প গল্প বলার কৌশল নিয়ে গবেষণা করছেন, তাদের জন্য এটি এক অবিস্মরণীয় সম্পদ হিসাবে বিবেচিত হবে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *