Home / Entertainment / মহাকুম্ভে ক্যাটরিনার ভিডিও ভাইরাল, যা বললেন ক্ষুব্ধ রাভিনা

মহাকুম্ভে ক্যাটরিনার ভিডিও ভাইরাল, যা বললেন ক্ষুব্ধ রাভিনা

মহাকুম্ভে যোগ দিয়েছিলেন বলিউডের বহু তারকা। তাদের অনেককেই ঘিরে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। তবে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মতো মনে হয় কেউ-ই এতো আলোচিত হননি। 

শাশুড়িকে নিয়ে মহাকুম্ভে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। ত্রিবেণি সঙ্গমে স্নান করার সময়ে ক্যাটরিনাকে ঘিরে ধরেছিল মানুষের ঢল। অন্য পুণ্যার্থীরা ওই সময় স্নান করার বদলে ক্যাটরিনার সঙ্গে ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়েছিলেন। সেই মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বিষয়টির তীব্র নিন্দা জানালেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।  

সম্প্রতি ক্যাটরিনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, স্নানরত একদল যুবক স্নান করতে করতেই ক্যাটরিনার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ক্যাটরিনা তখন চোখ বুজে প্রার্থনায় মগ্ন। সেই যুবকদের মধ্যে একজন ক্যামেরায় বলেন, ‘এটা আমি, এ আমার ভাই। আর এ হলো ক্যাটরিনা কাইফ।’ 

এই কথা বলেই তারা হেসে ওঠেন। এটা দেখে নেটিজেনরা মনে করছেন, কুম্ভে ক্যাটরিনাকে হেনস্থা করা হচ্ছে।

বিষয়টি দেখে খুবই বিরক্ত হয়েছেন রাভিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, খুবই বিরক্তিকর বিষয়। শান্ত ও অর্থপূর্ণ একটা মুহূর্তকে কীভাবে নষ্ট করতে হয়, তা এরা ভালোই জানে।

রাভিনার পাশাপাশি অনেক নেটিজেনকে বিষয়টি সোচ্চার হতে দেখা যায়। একজন লিখেছেন, খুবই ঘৃণ্য ঘটনা। সবাই মিলে হেনস্থা করা বলে এই ঘটনাকে। মানুষ এতো নির্লজ্জ কীভাবে হতে পারে।

যদিও ক্যাটরিনা এই ভাইরাল ভিডিও নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি। কুম্ভস্নান শেষে তিনি বলেন, অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। এই পরিবেশ, এখানকার সৌন্দর্যের একটা আলাদা মাহাত্ম্য আছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *