Home / Entertainment / সন্তানের জন্যই কিয়ারাকে বিয়ে করেন সিদ্ধার্থ

সন্তানের জন্যই কিয়ারাকে বিয়ে করেন সিদ্ধার্থ

‘শেরশাহ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানির প্রেম শুরু হয়। এর পরে ২০২৩ সালে সাতপাকে বাঁধা পড়েন এ তারকা জুটি।

নতুন সদস্য আসতে চলেছে তাদের জীবনে। এ তারকা দম্পতি ঘোষণা করেছেন, তাদের কোলে আসছে সন্তান। তার পর থেকেই সন্তান নিয়ে সিদ্ধার্থের পুরোনো এক মন্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

শুক্রবার সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে সন্তান আগমনের কথা জানান এ তারকা জুটি। দুই জোড়া হাতের ওপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা। এভাবেই সন্তান পৃথিবীতে আসার ইঙ্গিত দিলেন কিয়ারা-সিদ্ধার্থ দম্পতি। তার সঙ্গে লিখেছেন, আমাদের জীবনের সেরা উপহার। শিগগিরই আসছে।’ পোস্টটি ছড়িয়ে পড়তেই তাদের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বলিউডে একাধিক তারকাও তাদের শুভেচ্ছা জানিয়েছেন। ইশান খট্টর, নেহা ধুপিয়া, হুমা কুরেশি, রিয়া কাপুরসহ আরও অনেকেই ভালোবাসায় ভরিয়েছেন হবু মা-বাবাকে।

এদিকে ২০১৬ সালে বিয়ে প্রসঙ্গে নিজের মতামত শেয়ার করে নিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। সেই সময়ে তিনি ব্যস্ত ছিলেন ‘বারবার দেখো’ ছবি নিয়ে। অভিনেতা জানিয়েছিলেন, তিনি বরাবর বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাস করে এসেছেন। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়ায় বিবাহ, পরিবার— এ বিষয়গুলোতে তিনি বিশ্বাস করেন। যদিও বর্তমানে সম্পর্কের সমীকরণে এসেছে বহু বদল, এমনও মনে করতেন সিদ্ধার্থ। সে বার তিনি বলেছিলেন— আজকের যুগে বিয়ে কেবল একটি ‘ট্যাগলাইন’ হয়ে গেছে। সন্তান জন্ম দেওয়ার ইচ্ছা হলে তবেই আমি বিয়ে করব। বাচ্চাকে বাবা-মায়ের সঠিক নাম না দিতে পারলে তার সঙ্গে অন্যায় করা হবে। তাই তখনই বিয়ে করব। তা ছাড়া বিয়ে নিয়ে খুব একটা ভাবিত নই। যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গেই থাকা যায়। আসলে বিয়ে একটা পদ্ধতি মাত্র। কারও প্রতি ভালোবাসা বদলে দিতে পারে না বিয়ে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *