Home / Entertainment / কালো গাউনে অস্কার মঞ্চে নজর কাড়লেন দীপিকা!

কালো গাউনে অস্কার মঞ্চে নজর কাড়লেন দীপিকা!

যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে বসেছিল একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৫তম আসর। আর সেই অনুষ্ঠানেই হাজির হয়ে আকর্ষণীয় সাজে সবার নজর কাড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

rnrn

rnবাংলাদেশ সময় সোমবার সকালে বসেছিল বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারের আয়োজন। অনুষ্ঠানে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়েই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
rnএবারের অস্কারের মঞ্চে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী! অস্কারের মঞ্চে কালো রঙের পোশাকে অভিনেত্রীর নজরকাড়া লুক মুগ্ধ করেছে দর্শকদের।

rnrn

এ সময় দীপিকাকে বলতে শোনা যায়, বাস্তব জীবনের ভারতীয় বিপ্লবীদের মধ্যে বন্ধুত্ব নিয়ে নির্মিত চলচ্চিত্র থ্রি আর এর একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের সময় বাজানো হয়েছে নাটু নাটু গানটি৷ এটি ইউটিউব এবং টিকটকে লাখ লাখ ভিউ পেয়েছে। সারা বিশ্বের সিনেমা থিয়েটারে দর্শকরা নেচেছেন এই গানের তালে। এটি ভারতীয় প্রযোজনার প্রথম গান, যা অস্কারের জন্য মনোনীত হয়েছে।

rnrn

এদিকে দীপিকার পরনে ছিল লুই ভিতোঁর কালো রঙের কাঁধখোলা বল গাউন, হাতে কালো গ্লাভস, হীরার ব্রেসলেট ও আংটি। সেই সঙ্গে গলায় পরেছিলেন কার্টিয়ার সংস্থার হীরার নেকলেসের সঙ্গে পোখরাজের লকেট।

rnrn

চুলে মেসি বানেই দীপিকার সাজ ছিল অনন্য! হালকা মেকআপে ঠিক যেন আশির দশকের হলিউডের অভিনেত্রীর নজরকাড়া বেশ।

rnrn

অস্কারের মঞ্চে দীপিকা উঠেছিলেন নির্মাতা রাজামৌলির সিনেমা ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সবাইকে। ভীষণ হাসি মুখে ‘নাটু নাটু’ গানের অগাধ প্রশংসা করেন তিনি! 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *