Home / Entertainment / রাশমিকার প্রতি যে ব্যবহারে নেটিজেনদের কটাক্ষের শিকার বিজয়

রাশমিকার প্রতি যে ব্যবহারে নেটিজেনদের কটাক্ষের শিকার বিজয়

বিনোদন জগতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তার উগ্র পৌরুষ রূপেই ছবি হিট। অর্জুন রেড্ডির চরিত্রে দর্শক এখনো তাকে মনে রেখেছেন। এবার অভিনেতার বাস্তব জীবনে তারই ছায়া পড়েছে। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে, প্রেমসম্পর্কে থাকা অভিনেত্রী রাশমিকা মান্দনার সঙ্গে একটি শপিংমলের বাইরে দেখা যায় বিজয় দেবেরাকোন্ডাকে। সেখানেই অভিনেত্রীর প্রতি তার ব্যবহার দেখে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। 

পায়ে চোট পেয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দনা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন অভিনেত্রী। সামনেই তার ‘ছাবা’ ছবির মুক্তি। পায়ে চোট পাওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। ‘ছাবা’ ছবির প্রচারে সহ-অভিনেতা ভিকি কৌশলকে সর্বক্ষণ দেখা গেছে রাশমিকা মান্দনাকে হুইলচেয়ারে ঘোরাতে। সর্বদা চোখে চোখে রেখেছেন তাকে। 

সেখানে বিজয় যেন প্রেমিকাকে নিয়ে খানিক উদাসীন বলে মনে করছেন নেটিজেনরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে— শপিংমলের বাইরে সিঁড়ি দিয়ে নেমে সোজা হেঁটে গাড়িতে উঠে পড়লেন বিজয়। পেছনে ধীরে ধীরে আসছেন অভিনেত্রী রাশমিকা। দুই হাতে ক্র্যাচ খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি দিয়ে কোনোমতে নামলেন। এমন ভিডিও প্রকাশ্যে আসতেই বিজয়ের ব্যবহার দেখে কটাক্ষ করেছেন নেটিজেনরা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *