Home / Entertainment / মহা কুম্ভমেলায় মোনালিসার সৌন্দর্য নিয়ে যা বললেন কঙ্গনা

মহা কুম্ভমেলায় মোনালিসার সৌন্দর্য নিয়ে যা বললেন কঙ্গনা

শ্যামলা গায়ের রঙ, বাদামি চোখের মণি আর উজ্জ্বল হাসি— মহা কুম্ভমেলার মালা বিক্রেতা মোনালিসার রূপে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা। এবার সেই রূপের মাইয়া মোনালিসার সৌন্দর্যের তারিফ করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। পাশাপাশি বলিউডে শ্যামলা সুন্দরীদের অভাবের কথাও বললেন অভিনেত্রী। দীপিকা পাডুকোন, বিপাশা বসু ও কাজলের মতো ‘ডাস্কি বিউটি’র  কথাও জানালেন কঙ্গনা।

মোনালিসার একটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে নেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে কঙ্গনা লিখেছেন—নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেটপাড়ার আকর্ষণ হয়ে উঠেছে মোনালিসা। ওর ছবি তোলার জন্য মানুষ যেভাবে ওকে হেনস্তা করছে, তা মোটেই সমর্থন করছি না। 

কিন্তু একটা প্রশ্ন করতেই হচ্ছে— রুপালি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে? একসময়ে অনু অগ্রবাল, কাজল, বিপাশা বসু ও রানি মুখোপাধ্যায়— এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালোবাসা দিয়েছে, তেমন কি এই প্রজন্মে হচ্ছে?

তিনি বলেন, একটা সময়ে গায়ের রঙ শ্যামলা হলেও কয়েকজন অভিনেত্রী প্রসাধনীর মাধ্যমে আজ ফর্সা হয়ে উঠেছে। কিন্তু তাদের মুখের মধ্যে আগের ঔজ্জ্বল্য নেই। তাই কঙ্গনার প্রশ্ন— মোনালিসাকে যেভাবে গ্রহণ করা হলো, কেন নতুন প্রজন্মের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করছে না দর্শকরা?

উল্লেখ্য, ইতোমধ্যে মোনালিসা দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। যদিও সবটাই মৌখিক। আর বলিউড থেকেও নাকি প্রস্তাব এসেছে ষোড়শী সুন্দরীর কাছে। আবার মোনালিসার নাকি শুটিং সেটে যাওয়ার অভিজ্ঞতাও রয়েছে। সেই ছবিতে অভিনেত্রী ছিলেন সারা আলি খান। পর্দার সামনে সারা, নেপথ্যে মোনালিসা! কিন্তু তার সৌন্দর্যের কাছে নাকি ফিকে হয়ে যাচ্ছিলেন সাইফকন্যা সারা। শেষমেশ নায়িকার জন্য মোনালিসার রূপটান মুছিয়ে দেন পরিচালক।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *