Home / Entertainment / সাইফপুত্র তৈমুরের সাহসিকতায় হতবাক ললিতা

সাইফপুত্র তৈমুরের সাহসিকতায় হতবাক ললিতা

পতৌদি পরিবারের নবাবখ্যাত বলিউড অভিনেতা সাইফ আলি খান গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজ বাসায় দুষ্কৃতকারীর হামলায় গুরুতর আহত হন। এসময় তার পাশেই ছিলেন আট বছরের তৈমুর। চিকিৎসকরা জানান, সাইফ যখন হাসপাতালে প্রবেশ করেন, তখনো ছুরি পিঠে ছিল। ছোট্ট ছেলের হাত ধরে হাসপাতালে ঢোকেন অভিনেতা। রক্তাক্ত অবস্থাতেও ভেঙে পড়েননি তারা। বাবাকে কঠিন পরিস্থিতিতে একটুও ভয় না পেয়ে হাসপাতালে নিয়ে আসার জন্য চিকিৎসকরাও তার সাহসিকতার প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এ বিষয়টি জানার পর নেটিজেনরাও বাহবা জানিয়েছেন এই স্টারকিডকে।

সাইফ আলি খানের ওপর হামলার পর রক্তাক্ত ও ভয়ঙ্কর এক পরিবেশ সৃষ্টি হয় অভিনেতা বাসায়। এমন পরিস্থিতিতে নিজের মানসিক অবস্থা ঠিক রাখার পাশাপাশি বাবাকে হাসপাতালে নেওয়া— সব মিলিয়ে বড় সাহসিকতার পরিচয় দিয়েছিল সাইফপুত্র তৈমুর। আর এ বিষয়টি নিয়ে হতবাক তৈমুরের সাবেক পরিচারিকা ললিতা ডি সিলভা । তৈমুরকে ছোট থেকেই বড় করেছেন ললিতা। তাই তো তৈমুরের এমন কাণ্ডে আরও হতবাক তিনি। ললিতা বলেন, ‘তৈমুর তার বাবার মতোই সাহসী।’

তিনি জানান, দুঃস্বপ্নের ওই রাতে রক্তাক্ত সাইফকে নিয়ে অটোয় চেপে হাসপাতালে পৌঁছেছিল আট বছরের শিশু তৈমুর। তাদের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে এসব ঘটনার বর্ণনা দেন ললিতা।

তিনি বলেন, ‘ছোট্ট তৈমুর তার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় আমি সত্যিই অবাক হয়েছি। এই বয়সে তার মানসিকতা এতটাই দৃঢ় হতে পারে, যা অকল্পনীয়।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *