Home / Entertainment / মঞ্চে গান গাইতে গাইতে অসুস্থ মোনালি ঠাকুর হাসপাতালে ভর্তি

মঞ্চে গান গাইতে গাইতে অসুস্থ মোনালি ঠাকুর হাসপাতালে ভর্তি

কয়েক দিন ধরেই বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অনুষ্ঠান করছেন সংগীতশিল্পী মোনালি ঠাকুর। গত সপ্তাহেই উত্তর২৪ পরগনার অশোকনগর উৎসবে গিয়েছিলেন গায়িকা। মঞ্চে গান গাইতে গাইতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর। পরে হাসপাতালে গায়িকাকে ভর্তি করা হয়।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাবা ও সাবেক মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকীতে কোচবিহারের দিনহাটায় উৎসবের আয়োজন করা হয়। সেখানেই আমন্ত্রণ জানিয়েছিলেন গায়িকা মোনালি ঠাকুরকে। 

নির্দিষ্ট সময়ে মঙ্গলবার রাতে দিনহাটা উৎসবে উপস্থিত হন গায়িকা। গানে গানে মাতিয়ে রাখেন দর্শকদের। সেই গান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোনালি ঠাকুর। তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিয়েছিল। রাতেই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। বর্তমানে সেখানেই গায়িকার চিকিৎসা চলছে।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, শিল্পীর চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। বিশিষ্ট চিকিৎসকরা তার দেখভাল করছেন। এদিকে মোনালি ঠাকুরের অসুস্থতার খবরে চিন্তিত তার ভক্ত-অনুরাগীরা। তার দ্রুত সুস্থতা কামনা করছেন তারা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *