Home / Entertainment / স্ত্রী রোজাকে নিয়ে শুটিংয়ে তাহসান

স্ত্রী রোজাকে নিয়ে শুটিংয়ে তাহসান

হুট করে বিয়ে, তারপর হানিমুন। সেই ব্যস্ততা কাটিয়ে দেশে ফিরেছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। এবার যোগ দিয়েছেন নিজের পুরোনো কাজে।

স্ত্রী রোজা আহমেদকে নিয়ে শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তাহসান। সেই শুটিংয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভাইরাল ওই ভিডিও দেখে নেটিজেনদের মনে নানা প্রশ্ন। এর মধ্যে একটি, রোজা কি তবে স্বামীর নতুন কোনো গানের মডেল হতে যাচ্ছেন। তবে এর জবাবে তাহসানের স্পষ্ট কথা, রোজাকে পর্দায় কিংবা গানে আনার কোনো চিন্তা করছেন না তিনি।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন তাহসান। সেখানে তার কাজ প্রসঙ্গে নানান আলোচনা করেন সংগীতশিল্পী। শুধু তাই নয়, আসন্ন ভালোবাসা দিবসের পরিকল্পনার কথাও জানালেন তিনি।

এই মুহূর্তে বেশ কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ত তাহসান। যার মধ্যেও রয়েছে সিনেমার গানও। আর ভালোবাসা দিবসে মুক্তি পাবে বেশ কয়েকটি গান। তাহসান গণমাধ্যমে বলেন, ‘একটা সময় ভালোবাসা দিবস মানেই ছিল ভক্তদের কাছে আমার নাটক, আমার কাজ। তবে শেষ কয়েকটি ভালোবাসা দিবসে কাজ তেমন হয়নি, অভিনয় প্রায় ছেড়ে দিয়েছি।’

ভালোবাসা দিবস নিয়ে তাহসান বলেন, ‘ভালোবাসা দিবসের অর্থ একেকজনের কাছে একেকরকম।  আমার কাছে এটি শুধুই ভালোবাসা উদযাপনের দিন। ৩৬৫ দিনের মাঝে ভালো একটা মুহূর্ত উদযাপনের জন্য কয়টা দিনই বা আছে। আমার মনে হয়, মানুষ জাজমেন্টাল না হয়ে অন্তত এই একটা দিন খুব সেলিব্রেট করুক।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *