Home / Entertainment / ক্যাটরিনার হাতে ২০ বার থাপ্পড় খেয়েছিলেন ইমরান খান

ক্যাটরিনার হাতে ২০ বার থাপ্পড় খেয়েছিলেন ইমরান খান

ক্যাটরিনা কাইফের হাতে প্রায় ২০ বার থাপ্পড় খেয়েছিলেন বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বহুমুখী অভিনেতাদের একজন ইমরান খান।‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবিতে অভিনয়ের সময় একটি দৃশ্যের জন্য এমন কাণ্ড ঘটাতে হয়েছিল। 

সম্প্রতি এক সাক্ষাত্কারে ক্যাটরিনা কাইফ স্মরণীয় সেই ঘটনার বিষয়টি জানিয়েছেন।খবর জিয়ো নিউজ উর্দূর। 

ক্যাটরিনা বলেন, এই ছবির শুটিংয়ের সময় ইমরানকে একটি নির্দিষ্ট জায়গায় চড় মারতে হয়েছে। ওই দৃশ্যটি আমাকে হতাশ করেছিল। কারণ আমি যখন শট দিচ্ছিলাম তখন সেটি ফেক মনে হচ্ছিল। তাই এটিকে আরও বিশ্বাসযোগ্য করার জন্য ইমরান খানই তাকে সত্যিকারের জন্য চড় মারার পরামর্শ দিয়েছিলেন।

পরে ইমরান খানের পরামর্শ অনুযায়ী ক্যাটরিনা এগিয়ে যান। কিন্তু যেহেতু দৃশ্যটিতে একাধিক শট নেওয়ার প্রয়োজন ছিল তাই ইমরানকে প্রায় ১৫-১৬টি চড় মেরেছিলেন ক্যাটরিনা।

শুটিং শেষে ক্যাটরিনা বলেছিলেন, ইমরান তাকে অনুরোধ করেছিলেন, ‘আমি আর কোনো থাপ্পড় নিতে পারব না।’ তবে এতকিছুর পরও দৃশ্যটি অনেক ভালো হয়েছিল।

রোমান্টিক কমেডি ছবি ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় ইমরান খানের। তার আরও একটি পরিচয় রয়েছে। ইমরান খান আসলে আমির খানের ভাগ্নে। তার আসল নাম ইমরান পাল।

‘জানে তু ইয়া জানে না’ ছবি দিয়ে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেও শিশুশিল্পী হিসেবে আগেই আত্মপ্রকাশ হয়েছিল ইমরান খানের। আমির খানের ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবিতে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল ইমরান খানকে। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৮ সালে। 

নায়ক হিসেবে আত্মপ্রকাশের পর ইমরান খান কিডন্যাপ, লাক, আই হেট লাভ স্টোরিজ, দিল্লি বেলি, মেরে ব্রাদার কি দুলহান, এক ম্যা অর এক তু, মাতরু কি বিজলি কা মান্ডোলা, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা!, গোরি তেরে পেয়ার মে, কাট্টি বাট্টিসহ বেশকিছু ছবিতে অভিনয় করেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *