Home / Entertainment / চুম্বনের গেরো কেটেছে, নতুন নায়িকা পেয়েছেন মিথিলার স্বামী

চুম্বনের গেরো কেটেছে, নতুন নায়িকা পেয়েছেন মিথিলার স্বামী

২০১২ সালে নির্মিত ‘হেমলক সোসাইটি’র সিকুয়েল বানাতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবার সেই ছবির নাম পাল্টে দেওয়া হয়েছে—‘কিলবিল সোসাইটি’। অবশ্য এ খবর অনেক দিন আগে থেকেই টালিপাড়ায় গুঞ্জন। আর সেই ছবির নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়কে চূড়ান্ত করেছেন নির্মাতা। কিন্তু এর বিপরীতে একজন নায়িকা খুঁজছিলেন পরিচালক। সেই নায়িকাও খুঁজে পাচ্ছিলেন না তিনি। অবশেষে কাঙ্ক্ষিত সেই নায়িকা খুঁজে পেলেন কি সৃজিত?

শোনা গিয়েছিল, চুম্বনদৃশ্যে আপত্তির কারণেই নাকি পরিচালক খুঁজে পাচ্ছিলেন না মনের মতো কোনো নায়িকা। এর আগের ছবির নায়িকা ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কিন্তু এখন তিনি সদ্যোজাত কন্যাসন্তানের মা, আর তাই সেই সন্তানকে নিয়েই তিনি এখন ব্যস্ত।

অবশেষে কেটেছে চুম্বনের গেরো। সব ঠিক থাকলে প্রথমবার কৌশানী মুখোপাধ্যায়কে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে। জানা গেছে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের দ্বিতীয় পর্বের ছবিটির নাম বদলে হচ্ছে ‘কিলবিল সোসাইটি’। নায়িকা হিসাবে পাওয়া গেছে কৌশানী মুখোপাধ্যায়কে। 

এর আগে আনন্দবাজার অনলাইন ইঙ্গিত দিয়েছিল এমন এক নায়িকার সঙ্গে কথা চলছে পরিচালকের, যার সঙ্গে বিয়ে হলে কেঁদে মরে যেতে হবে। নিমরাজি হয়েছিলেন নায়িকা। অবশেষে কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

টালিউড পরিচালক সৃজিত কেন এ ছবির নাম ‘কিলবিল সোসাইটি’ রেখেছেন— তা অবশ্য জানা যায়নি। গত বছর সৃজিত ঘরে এনেছেন একের পর এক সাপ। দেশি-বিদেশি সেসব সাপের সঙ্গে এই ছবির কোনো যোগ আছে কিনা, তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *