Home / Entertainment / অঞ্জনার মৃত্যু নিয়ে রহস্য, কথিত সন্তানদের আল্টিমেটাম শিল্পী সমিতির

অঞ্জনার মৃত্যু নিয়ে রহস্য, কথিত সন্তানদের আল্টিমেটাম শিল্পী সমিতির

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানের মৃত্যু হয়েছে শুক্রবার। প্রথমে স্বাভাবিক মৃত্যু মনে হলেও দাফনের আগে শরীরে আঘাতের চিহ্ন দেখে নানা রহস্য তৈরী হয়েছে। 

অঞ্জনার আত্মীয় এবং অভিনয় শিল্পী মহলে চলছে নানা গুঞ্জন। অনেকে অভিযোগ করছেন, অঞ্জনার কথিত সন্তান মনি তার ওপর অমানবিক নির্যাতন চালিয়েছেন।  

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অঞ্জনার বোন রঞ্জনা। অঞ্জনার মৃত্যু রহস্য উন্মোচন এবং সম্পদের হিসাব চেয়ে শিল্পী সমিতিতে বিচার জানিয়েছেন তিনি।

অভিযোগের ভিত্তিতে সমিতির সভাপতি মিশা সওদাগর, কার্যনির্বাহী পরিষদ এবং অভিনেতা আলমগীরের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়, কথিত ছেলে, জামাই ও ড্রাইভারকে সম্পদের হিসেব এবং অবহেলা নিয়ে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন চলচ্চিত্র সমিতির মুখপাত্র এবং সহ-সভাপতি ডিএ তায়েব।

তিনি বলেন, প্রাথমিক চিকিৎসাবাদে অনেক কিছু ঘোলাটে লাগছে। মনি, ড্রাইভারের নাম ও আইডি কার্ডে কোনো মিল নেই। পুরো বিষয়টি রহস্যজনক। তিনদিনের মধ্যে মনি এবং রিপন পুরো বিষয় নিয়ে মুখ না খুললে বিষয়টি আইনিভাবে দেখা হবে।

অভিযোগ প্রসঙ্গে নিশাত মনি বলেন, আমি সমিতিতে সব হিসেব জমা দেব।  অপরাধী প্রমাণিত হলে আইনানুযায়ী শাস্তি মেনে নেব।

এদিকে, কথিত সন্তান মনির বিরুদ্ধে অভিযোগ নিয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছেন কথিত মেয়ে জামাই রিপন।

যুগান্তর প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *