Home / Entertainment / বাড়ি থেকে সংগীতশিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাড়ি থেকে সংগীতশিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘ফসিলস’-এর বাদ্যযন্ত্রশিল্পী বেসিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের (৪৮) লাশ উদ্ধার করা হয়েছে। ওয়েলিংটনের এক ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। চন্দ্রমৌলি বাংলা ব্যান্ড ‘ফসিলস’-এর সাবেক সদস্য ছিলেন। এ ছাড়া ‘গোলক’, ‘জম্ব কেজ কন্ট্রোল’ নামের ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

রোববার এক অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। তখনই শিল্পীকে তারই এক ব্যান্ড সদস্য মহুল চক্রবর্তী প্রথম ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেন।

মহুল বলেন, নতুন করে দল গড়া হলো। সদ্য শেষ হয়েছে একটি মিউজিক ভিডিওর কাজ। এর মধ্যে এ রকম কাণ্ড ঘটে যাবে, ভাবতেই পারিনি। যে অবস্থায় আজ ওকে দেখেছি, ভাবতেই পারছি না। জানা গেছে, সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে, পরিবারের পাশাপাশি থাকবে তার দল ‘গোলক’।

‘ফসিলস’-এর ভক্ত-অনুরাগীদের মধ্যে ইতোমধ্যে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে চন্দ্রমৌলীর পরিচিতরা শোক প্রকাশ করেছেন। রোববারই ‘প্রোফাইল’ ছবি বদলেছিলেন প্রয়াত সংগীতশিল্পী। ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৮ বছর ফসিলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলী। রোববার কল্যাণীতে অনুষ্ঠান ছিল ফসিলসের। তার মাঝেই দুঃসংবাদ আসে।            

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *