Home / Entertainment / অক্ষয়ের ক্যারিয়ারে যেভাবে অবদান রাখেছিলেন ইরফান

অক্ষয়ের ক্যারিয়ারে যেভাবে অবদান রাখেছিলেন ইরফান

বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার জানতেন না তার উপকারের কথা। কিন্তু তাকে না জানিয়েই যে কাজ করেন প্রয়াত শক্তিমান অভিনেতা ইরফান খান। পরিচালক নিখিল আদভানি সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরফান প্রসঙ্গে এ নতুন তথ্য জানিয়েছেন।

২০১৬ সালে মুক্তি পায় রাজাকৃষ্ণ মেনন পরিচালিত অক্ষয় কুমার অভিনীত অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘এয়ারলিফট’। এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়। কিন্তু ছবির প্রযোজক নিখিল আদভানি জানিয়েছেন, ছবিটি প্রথমে তিনি ইরফানকে নিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু প্রয়াত অভিনেতার উত্তর আজও মনে রেখেছেন তিনি। 

নিখিল বলেন, আমি ইরফানের সঙ্গে কথা বলার পর তিনি আমাকে বলেছিলেন— এটি সময়ের থেকে এগিয়ে থাকা একটা ছবি। আমার সঙ্গে করে লাভ নেই। অক্ষয়কে নিয়ে ছবিটা করলে তুমি আরও বেশি বাজেট পাবে।

অন্যদিকে অক্ষয় ছবির চিত্রনাট্য পড়েই রাজি হয়ে যান। পরিচালকের সঙ্গে সময় থাকতে তিনি একাধিক ওয়ার্কশপেও অংশ নেন। 

নিখিল বলেন, আমি অক্ষয়কে জানাই— ইরফান ছবিটা করতে চায়নি। ফলে অক্ষয় জানতে চান যে, নিখিল তার কাছে কেন এসেছেন। তিনি বলেন, সিরিয়াস ছবি এবং ওয়ার্কশপের কথা বলতেই অক্ষয় রাজি হয়ে যায়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *