Home / Entertainment / শুটিং সেটে নোরার সঙ্গে সহ-অভিনেতার চুলোচুলি!

শুটিং সেটে নোরার সঙ্গে সহ-অভিনেতার চুলোচুলি!

বিদেশ থেকে এসে যেসব অভিনেত্রী বলিউডে দাপিয়ে কাজ করছেন, তাদের মধ্যে নোরা ফাতেহি অন্যতম।একের পর এক হিট পারফরম্যান্সে মাতিয়ে রেখেছেন বলিউড।  

rnrn

আর তার সঙ্গেই অভিনয়ের শুরুতে সহ-অভিনেতার হাতাহাতি-চুলোচুলি হয়েছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন।  

rnrn

‘দিলবার দিলবার’ গানের সাফল্যে বদলে যায় নোরার জীবন। তবে নোরার শুরুটা হয়েছিল ‘রোর: দ্য টাইগ্রেস অফ সুন্দরবন’ ছবির মাধ্যমে। সেই প্রথম ছবির সেটেই সহ-অভিনেতার সঙ্গে হাতাহাতি-চুলোচুলিতে জড়ান নোরা। 

rnrn

গত বছর ‘অ্যান অ্যাকশন হিরো’ ছবিতে নোরা ফাতেহিকে দেখা যাবে একটি স্বল্পদৈর্ঘ্যের চরিত্রে। সেই ছবির প্রচারে এসে পুরনো স্মৃতি রোমন্থন করেন নোরা। 

rnrn

সেখানে জানান, প্রথম ছবির সহ-অভিনেতা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। সেই কারণে রেগে গিয়ে তাকে চড় মারেন নোরা। পাল্টা নোরাকে চড় কষান তার সহ-অভিনেতাও। তার পর নোরার চুল ধরে টানেন সহ-অভিনেতা। দুজনের মধ্যে চুলোচুলি হয় সেটে। 

rnrn

একটা লম্বা সফর পেরিয়ে নোরা এখন নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন বলিউডে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *