Home / Entertainment / কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপনে অভিনয় নিয়ে কড়া জবাব শাহরুখের

কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপনে অভিনয় নিয়ে কড়া জবাব শাহরুখের

একের পর এক ফ্লপ ছবিতে যখন বলিউডের চরম অবস্থা। যে সময় ‘টুকরো টুকরো’ গ্যাং বলিউড বাদশাহ শাহরুখ খানের সিনেমাকে শুধু ধর্মের কারণে বয়কটের ডাক দেয়, সেই সময়ও গর্জে ওঠেন শাহরুখ খান। সেই সময় ‘পাঠান’ হয়ে বলিউড ছবির ব্যবসার গতিমুখ ঘুরিয়ে দেন তিনি। ‘জওয়ান’ অবতারে বক্স অফিসে ঝড় তোলেন বলি বাদশাহ শাহুরুখ।

তবু একদিকে যখন গুটখার বিজ্ঞাপন নিয়ে অভিনেতা অক্ষয় কুমার, অজয় দেবগণকে ঘিরে তীব্র কটাক্ষ, অন্যদিকে কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপনে অভিনয় করায় শাহরুখকে নিয়েও সমালোচনা শুরু হয়। দেশের সুপারস্টার হয়ে কেন কোল্ড ড্রিঙ্কের মতো অস্বাস্থ্যকর পণ্যের প্রচার করছেন তিনি, তা নিয়েও শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছে বেশ কিছু স্বাস্থ্যবিষয়ক সংস্থার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কটাক্ষেরই কড়া জবাব দিলেন বলিউড কিং খান। 

তিনি স্পষ্ট জানালেন, যারা মনে করছেন, কোল্ড ড্রিঙ্ক পান করা ভালো নয়; তারা এটিকে নিষিদ্ধ করার আর্জি জানাক। সরকার এগুলো নিষিদ্ধ করুক। সবাই জানে সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটিও নিষিদ্ধ হোক। ভারতে কোল্ড ড্রিঙ্ক তৈরি করাই বন্ধ হয়ে যাক। তাহলেই তো সব সমস্যার সমাধান!

শাহরুখ বলেন, এগুলো নিষিদ্ধ হবে না। কারণ এগুলো বিক্রি হলে সরকারের ঘরে অর্থ আসে। সরকারের ঘরে যদি অর্থ আসে, তাহলে এক অভিনেতা হয়ে আমারও পারিশ্রমিক জুটছে। সেটিও তো বন্ধ হওয়া উচিত নয়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *