Home / Entertainment / নববর্ষের রাতে নুসরাতের সাবেক স্বামীর বাহুলগ্না সৌরসেনী

নববর্ষের রাতে নুসরাতের সাবেক স্বামীর বাহুলগ্না সৌরসেনী

টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে নাম জড়ানোর পর থেকে বিনোদন জগতের পরিচিত মুখ হয়ে উঠেছেন নিখিল জৈন। ২০১৯ সালে নিখিলের সম্পর্ক শুরু হয়। বিয়ে হয়েছে বলেও সবাই অবহিত ছিলেন। তবে সম্পর্ক ভাঙার সময় বিয়ের কথা অস্বীকার করেছিলেন অভিনেত্রী নুসরাত। তার পর কেটে গেছে অনেক দিন। নুসরাতের জীবনে এসেছেন নতুন নায়ক যশ দাশগুপ্ত। 

এরপর জানা যায়, নিখিল জৈন প্রেমে মজেছেন অভিনেত্রী সৌরসেনীর। এখন অনুরাগীদের অপেক্ষা— কবে বিয়ের কথা ঘোষণা করবেন এ  যুগল?

আনন্দবাজারের প্রতিবেদন বলছে, অনেক দিন ধরেই টালিউড অভিনেত্রী সৌরসেনী ও শাড়ি ব্যবসায়ী নিখিল জৈনের প্রেম গুঞ্জন শুরু হয়েছে। ফের নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নিখিল। একসময় নাকি তার শাড়ি বিপণি মুখও ছিলেন সেই অভিনেত্রী। তিনি যে সৌরসেনী মৈত্র, তা নিয়ে আর কোনো সংশয় রইল না। 

২০২৩ সালে বারানসিতে এক বিজ্ঞাপনী শুটিং করতে গিয়েই নাকি প্রেম শুরু দুজনের। তবে এতদিন তারা মুখে কুলুপ এঁটেছিলেন। অবশেষে সেই প্রেম এলো প্রকাশ্যে।

বহু দিন ধরেই কানাঘুষা রয়েছে সৌরসেনী মৈত্র ও নিখিল জৈনের সম্পর্ক নিয়ে। অবশেষে সিলমোহর পড়ল প্রেমে। নতুন বছরের প্রথম দিনই প্রেমে সিলমোহর দিলেন অভিনেত্রী। বর্ষবরণের রাতে এক পার্টিতে পৌঁছে গিয়েছিলেন যুগল। সেখান থেকেই একটি ছবি সৌরসেনী শেয়ার করে নিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নববর্ষের রাতে নিখিলের বাহুলগ্না অভিনেত্রী। পরস্পরের চোখে চোখ। এমন ছবিই স্পষ্ট বলে দেয়— প্রেমের জল্পনা মোটেও মিথ্যে নয়। একসঙ্গে অনেকটা পথই হেঁটে এসেছেন তারা। এ দিন সৌরসেনী বেছে নিয়েছিলেন ঝলমলে অফ শোল্ডার পোশাক। আর নিখিলের পরনে কালো ব্লেজার স্যুট। ইনস্টাগ্রাম স্টোরিতে ঘনিষ্ঠ ছবি শেয়ার করে সৌরসেনী লিখেছেন—হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো নিখিল।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *