Home / Entertainment / বর্ষবরণের ছবির নিচে সোহিনীকে নেটিজেনদের সতর্কবার্তা

বর্ষবরণের ছবির নিচে সোহিনীকে নেটিজেনদের সতর্কবার্তা

পুরোনো বছরকে বিদায় জানানোর আয়োজনে ৩১ ডিসেম্বর সারাদিনই নানান আয়োজনে ব্যস্ত ছিলেন বিভিন্ন ইন্ডাস্ট্রিজের তারকারা। রাত ১২টায় স্বাগত জানানো হয় নতুন বছরকে। ১ জানুয়ারি বরণে রাত জেগে কাটিয়েছেন। এভাবেই ২০২৪ সালকে বিদায় দিয়ে ২০২৫ সাল বরণ করে নিলেন সব অঙ্গনের মানুষ। 

তাদের অনেকে পরিবার, বন্ধু এমনকি প্রিয় মানুষকে নিয়ে নতুন বছরটি শুরু করেছেন। এমন বিশেষ মুহূর্ত উদযাপন করেছেন ওপার বাংলার তারকা দম্পতি সোহিনী সরকার ও শোভন গাঙ্গুলী। 

একে অপরকে জড়িয়ে ধরে নতুন বছরের পথচলা শুরু করেছেন, ভক্ত-অনুরাগীদের জন্য দিয়েছেন বিশেষ মুহূর্তের ছবি। মধ্যরাতেই সামাজিক মাধ্যমে নিজেদের ছবি দেন সোহিনী-শোভন। ছবিতে রংমিলান্ততে ধরা দেন তারা। দুজন পরেছিলেন সাদা শার্ট। একেবারে হালকা মেকআপে দেখা যায় সোহিনীকে।

প্রথম ছবিতে একে অপরকে জড়িয়ে সেলফি তুলতে দেখা গেছে। পরের ছবিতে সোহিনীর কপালে মিষ্টি করে চুমু খেতে দেখা যায় শোভনকে। স্বামীর ভালোবাসায় বুঁদ হয়েছিলেন নায়িকা।

মিষ্টি মুহূর্তের এই ছবি ইন্সটাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে শোভন ক্যাপশনে লেখেন- ‘নতুন বছর, ভালোবাসার’।

তাদের ছবি প্রকাশ্যে আসতেই ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাদের। একজন লেখেন- ‘একে অপরের জন্য শুধু তৈরি।’ 

অনেকে শোভনের আগের সব সম্পর্কের পরিণতি দেখে তাদের কটাক্ষও করেছেন। অভিনেত্রীকে সতর্ক করে একজন বলেছেন- ‘শুভ নববর্ষ দিদি। তবে সতর্ক থাকুন, কিছু মাসের মধ্যেই বুঝতে পারবেন।’

২০২৪ সালে বিয়ে করেছেন সোহিনী-শোভন। তাদের বিয়েতে কোনো এলাহি আয়োজনও ছিল না। কাছের মানুষদের নিয়েই সেরেছিলেন উদযাপন। দুজনের সম্পর্কের বয়স বেশি দিনের নয়। ২০২৩ সালে শুরু হয়েছিল তাদের সম্পর্ক। তবে সোহিনী শোভনের চেয়ে বয়সে বড়, কিন্তু কত বড় তা নিয়ে দ্বিমত রয়েছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *