
বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। গত ২ মার্চ, অভিনেতা তার অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে তারই মুম্বাইয়ের বাংলোতে যান। কিন্তু তাকে সেখানে ঢুকতেই দেওয়া হয় না। দেখাও করতে দেওয়া না মায়ের সঙ্গে।
rnrn
বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। আর এই গোটা ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
rnrn
ভিডিওতে দেখা যায়, নওয়াজ তার বাড়িতে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু তার ভাই ফইজুদ্দিন তাকে বাধা দেন। মাকে এদিন দেখতেই এসেছিলেন অভিনেতা। কিন্তু সেই দেখা হয়ে ওঠেনি।
rnrn
গত কয়েকদিনে অভিনেতার মায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি এমনিতেই অসুস্থ ছিলেন, সেটা আরও খারাপ হয়েছে গত কয়েকদিনে। তিনি একটি কালো শার্ট, প্যান্ট এবং মাস্ক পরে এদিন মায়ের সঙ্গে দেখা করতে আসেন, কিন্তু সেটা সম্ভব হয় না।
rnrn
তাকে তার এই বাংলোর গেটের কাছেই তার ভাই ফইজুদ্দিন এবং অন্যান্য কিছু ব্যক্তি আটকান। অভিনেতা তাদের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলতে চান এবং অনুরোধ করতে থাকেন যাতে তাকে ভিতরে যেতে দেওয়া হয়। এর ফলে আরও লোক জড়ো হয়ে যায় সেখানে, তারাও নওয়াজউদ্দিনকে পরামর্শ দেন ভিতরে না যাওয়ার। তাকে বলা হয় বাড়ির ভিতরে যাওয়ার তার অনুমতি নেই।
rnrn
বর্তমানে অভিনেতার সঙ্গে তার স্ত্রী আলিয়া সিদ্দিকির একটি আইনি লড়াই চলছে। তিনি পুলিশের কাছে গিয়ে দাবি করেছেন যে অভিনেতা এবং তার মা নাকি তার এবং তাদের সন্তানদের উপর অত্যাচার করতেন।
rnrn
গত মাসের শেষদিকে অভিনেতাকে বাধ্য করা হয় যাতে তিনি তার বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও গিয়ে থাকেন। এরপর থেকে তিনি একটি হোটেলেই থাকছেন। জানা গেছে, আলিয়ার সঙ্গে এই সমস্যা মেটার পরই নাকি তিনি বাড়ি ফিরতে পারবেন।
বিনোদন ডেস্ক





