
’৯০-এর দশকের বহুল আলোচিত-সমালোচিত বলিউড অভিনেতা গোবিন্দ। সেই সময় তিনি বাণিজ্যিক সফল সিনেমার অন্যতম সুপারস্টার হয়ে উঠেন। তিনি ক্লাসিক সিনেমা আওয়ার্গিতে কাজ করেন। এ সিনেমায় অভিনেতা অনিল কাপুর, গোবিন্দ ও মিনাক্ষী শেষাদ্রি প্রধান চরিত্রে অভিনয় করেন। অন্যান্য সিনেমা যেমন স্বর্গ ও মহাসংগ্রামে তিনি ভালো অভিনয় করেন। ১৯৯২ সালে তাকে সমালোচক কর্তৃক প্রশংসিত সিনেমা জুলুম কু হুকুমাত সিনেমায় দেখা যায়।
এ জন্য গোবিন্দকে বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ বলা হয়। একের পর এক ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রযোজক ও পরিচালকের অত্যন্ত প্রিয় ছিলেন এ ড্যান্স কিং। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে সরে গেছেন তিনি। তবে এখনো ভক্ত-অনুরাগীদের কাছে আগের মতোই জনপ্রিয় রয়েছে তার।
এদিকে গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা অনেকের কাছেই অত্যন্ত পরিচিত মুখ৷ সুনীতা গোবিন্দের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে যা বলেছেন, তা এখন পর্যন্ত কেউ-ই জানে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামীর প্রশংসা করে তার বিয়ের পরের কিছু ঘটনা শেয়ার করে সুনীতা আহুজা বলেন, গোবিন্দ তার মায়ের পছন্দ-অপছন্দের সম্মান করে থাকেন। তাই মিনিস্কাট ছেড়ে শাড়ি পরা শুরু করেন তিনি ৷
অভিনেতার স্ত্রী আরও জানিয়েছেন, গোবিন্দ পরিবারের জন্য যথাসাধ্য চেষ্টা করেন ভালো কিছু করার। ছেলে হর্ষবর্ধন ও তার মেয়ে টিনার জন্য এক দায়িত্বশীল মা, গোবিন্দ বারবার এ কথাও স্বীকার করেন।
বিনোদন ডেস্ক





