Home / Entertainment / বড়দিন উপলক্ষে জ্যাকুলিনকে ১০৭ বছরের পুরোনো আঙুর বাগান উপহার

বড়দিন উপলক্ষে জ্যাকুলিনকে ১০৭ বছরের পুরোনো আঙুর বাগান উপহার

বড়দিনে কমবেশি সবাই উপহার পেয়ে থাকেন। একদিকে যেমন বাবা-মায়েরা সান্তা সেজে শিশুদের উপহার দেন, অন্যদিকে প্রিয় মানুষেরাও মনের মানুষকে বিশেষ কিছু উপহার দিয়ে থাকে। তেমনি বড়দিনে মনের মানুষের কাছ থেকে বিশেষ উপহার পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আর এই বিশেষ, সব থেকে বড় উপহার পেলেন তার পুরোনো বন্ধু সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে। তাও আবার জেলে বন্দি থাকা বন্ধুর কাছ থেকে পেলেন আস্ত একটি আঙুর বাগান উপহার। একটি চিঠি দিয়ে সেই উপহারের কথা জানান বন্ধু সুকেশ চন্দ্রশেখর।

এ মুহূর্তে সুকেশ চন্দ্রশেখর তিহার জেলে বন্দি রয়েছেন। বন্দি অবস্থাতেই মনের মানুষকে বড়দিনের উপহার পাঠিয়েছেন। তিনি জ্যাকুলিনকে উপহার হিসেবে দিয়েছেন দক্ষিণ ফ্রান্সের ১০৭ বছরের পুরোনো একটি আস্ত আঙুর বাগান। শুধু তাই নয়, জেল থেকেই জ্যাকুলিনকে পাঠিয়েছেন একটি চিঠি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

সুকেশের হাতে বড়দিন উপলক্ষ্যে লেখা চিঠিতে জ্যাকুলিনকে ‘বেবি গার্ল’ সম্বোধন করা হয়। তিনি তাকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন। সুকেশ লিখেছেন— আমি দূরে আছি ঠিকই কিন্তু তাই বলে তোমাকে বড়দিনের উপহার দেব না, তা তো হয় না। এ বছর তোমার জন্য একটি বিশেষ উপহার রয়েছে। আজ তোমাকে কোনো ওয়াইনের বোতল নয়, আস্ত একটি বাগান উপহার দিচ্ছি। এমন উপহার যা তুমি স্বপ্নেও ভাবতে পারনি।

সুকেশ আরও লিখেছেন— এই বাগানে তোমার সঙ্গে হাত ধরে হাঁটতে চাই আমি। হয়তো সবাই ভাববে আমি পাগল, কিন্তু আমি শুধু তোমার প্রেমেই পাগল। যতদিন না আমি জেল থেকে বেরিয়ে আসছি, ততদিন অন্তত আমার জন্য অপেক্ষা কর। আমি জেল থেকে বের হওয়ার পর সারা বিশ্ব আমাদের ভালোবাসা দেখবে।

ইন্টারনেটে এই চিঠির ছবি ছড়িয়ে পড়তেই সুকেশকে কেউ ‘পাগলপ্রেমী’ বলে অভিহিত করেছেন। কেউ আবার বলেছেন ব্যাপারটা বড্ড বেশি ভয়ঙ্কর। তবে যাই হোক না কেন, এই চিঠির বিষয়ে মুখ খুলতে নারাজ জ্যাকুলিন।

উল্লেখ্য, সুখেশ চন্দ্রশেখরকে গ্রেফতার করা হয় ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায়। সুকেশের ঘনিষ্ঠ হওয়ায় জ্যাকুলিনকেও খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এ বিষয় নিয়ে বিস্তর জল্পনা-কল্পনা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। 

কিন্তু সুকেশের দিক থেকে প্রেমসম্পর্কের কথা বারবার বলা হলেও, জ্যাকুলিন এ বিষয়টি প্রথম থেকেই নস্যাৎ করে দেন। তবে জ্যাকুলিন যতই মানা করুন না কেন, সুকেশ যে অভিনেত্রীর পাগলপ্রেমিক, তা আরও একবার প্রমাণ হয়ে গেল বড়দিনে পাঠানো এ উপহার দেখে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *