
সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী সুস্মিতা সেন। ইনস্টাগ্রামে নিজেই এ তথ্য শেয়ার করেছেন তিনি। এই খবরে চমকে উঠেছেন অভিনেত্রীর ভক্ত ও অনুসারীরা। সবাই তার দ্রুত সুস্বাস্থ্য কামনা করেছেন। খবর এনডিটিভির।
rnrn
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন- কয়েক দিন আগে আমি হার্টঅ্যাটাকে আক্রান্ত হয়েছিলাম… অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। স্টেন্ট বসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার কার্ডিওলজিস্ট পুনরায় নিশ্চিত করেছেন 'আমার একটি বড় হৃদয় আছে'। অনেককে ধন্যবাদ জানাতে চাই তাদের সময়মতো পদক্ষেপের জন্য। পরে এ নিয়ে একটা আলাদা পোস্ট করব। এখন শুধু বলব সব ঠিক আছে এবং জীবনের জন্য নতুন করে প্রস্তুত! তোমাদের অনেক ভালোবাসি।
rnrn
সুস্মিতার ভক্তরা এই পোস্টে তার দ্রুত সুস্বাস্থ্য কামনা করেছেন। সুস্মিতার পোস্টে একজন লিখেছেন- শীঘ্রই সুস্থ হয়ে উঠুন। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।
rnrn
অন্য একজন লিখেছেন- হায় আল্লাহ! তোমার যত্ন নিও! আলহামদুলিল্লাহ আপনি এখন ভালো আছেন জেনে ভালো লাগলো! আপনাকে সবসময় অনেক ভালোবাসি।
rnrn
সুস্মিতাকে শীঘ্রই আর্যা সিজন-৩-এ দেখা যাবে। এর আগে ২০১৯ সালে সুস্মিতা জানিয়েছিলেন যে, তার ইনস্টাগ্রামে যোগ দেওয়ার কারণ তার অসুস্থতা ছিল। পিঙ্কভিলাকে সেই সময় তিনি জানান, আমি খুব অসুস্থ ছিলাম এবং আমার চুল পড়ে যাচ্ছে। আমি মুনফেস হয়ে যাচ্ছিলাম শরীরে স্টেরয়েড ডিপোজিটের কারণে। এ সময়ে আমার মাথায় একটা চিন্তা এলো, এটা যদি আমাকে মেরে ফেলে, মানুষ কখনো জানবে না আমি কে! তাই এক রাতে ইনস্টাগ্রামে গিয়ে এই পেজটা খুলেছিলাম।
rnrn
গত বছর ললিত মোদির সঙ্গে তার সম্পর্কের খবর সামনে আসার পর থেকেই যেন একপ্রকার মারমুখী হয়ে পড়েছিল আমজনতা। অভিনেত্রীর নামের পাশে নেতিবাচক ট্যাগ জুড়ে দেওয়া হয়। যদিও সম্ভবত সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তিনি। ২০০০ সালে মেয়ে রেনেকে দত্তক নেন সুস্মিতা সেন। তখন তার বয়স মাত্র ২৪ বছর। এরপর ২০১০ সালে আলিশাকে দত্তক নেন।
অনলাইন ডেস্ক





