Home / Entertainment / কেউ পেছন থেকে টেনে ধরছে, যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে: শাকিব প্রসঙ্গে অপু

কেউ পেছন থেকে টেনে ধরছে, যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে: শাকিব প্রসঙ্গে অপু

ঘটনা ২০০৮ সালের। ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন ঢালিউড অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস। দীর্ঘদিন এ বিয়ের ঘটনা গোপনেই ছিল। তবে প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ এপ্রিল। হঠাৎ করেই ওই দিন পুত্র আব্রাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনেত্রী জানান, তার এই সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। এরপর এ বিয়ে নিয়ে বহু জলঘোলা হয়েছে। এরপর অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন অভিনেতা। দুজনেই নিজেদের জীবনে থিতু হওয়ার চেষ্টা করেছেন। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের ইতি টানেন এ তারকা জুটি।

তবু এখনো প্রায়ই সময় শাকিব খানের সঙ্গে সেই সম্পর্ক ও সন্তান নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে হাজির হওয়া প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় অপু বিশ্বাসকে। সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানে অপু বলেন, আমার সেই ঘটনার পর অনেকেই মনে করেছেন— এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না এলেও পারতাম বা এটা আমার ভুল ছিল। পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম। 

অভিনেত্রী বলেন, পারিবারিকভাবে আমরা সমাধানের চেষ্টা করেছিলাম। কিন্তু প্রতিবার মনে হচ্ছিল— কেউ পেছন থেকে টেনে ধরছে। যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে।

অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন কিং খান। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীর। এরপর শাকিবের এ সংসারও ভেঙে যায়।

এ নিয়ে অপু-বুবলী একাধিকবার বিবাদে জড়িয়েছেন। দুজন দুজনকে ইঙ্গিত করে প্রকাশ্যে কিংবা পরোক্ষভাবেই নানা মন্তব্য করেছেন। যে কারণে দুই নায়িকাকে নিয়েও একাধিকবার বিতর্ক সৃষ্টি হয়েছে শাকিবের। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলীর নাম না উল্লেখ করেই এসব বিতর্কের জবাবে অপু বলেন, ‘আমার সন্তান (আব্রাম খান জয়) না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। 

তিনি বলেন, কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *