Home / Entertainment / আলিয়ার মতো তিক্ত অভিজ্ঞতা ফাঁস করলেন ইয়ামি

আলিয়ার মতো তিক্ত অভিজ্ঞতা ফাঁস করলেন ইয়ামি

পাশের বাড়ির ছাদ থেকে দুই ব্যক্তি ক্যামেরা তাক করে বসে থেকে ছবি ধারণ করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায়। এতে ক্ষোভে ফেটে পড়েন এ অভিনেত্রী।

rnrn

তবে শুধু আলিয়া ভাট নন, এমনই এক ঘটনার শিকার হয়েছিলেন ইয়ামি গৌতম। তবে মুম্বাইতে নয়, অভিনেত্রীর সঙ্গে এ অপ্রীতিকর ঘটনা ঘটে হিমাচল প্রদেশে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন তিনি।

rnrn

ইয়াসি জানান, নিজেকে অনুরাগী দাবি করে নায়িকার সঙ্গে ছবি তুলতে আসেন এক যুবক। এদিকে ছবি তুলতে আসার অছিলায় অভিনেত্রীর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তের ভিডিও করে নেন তিনি। 

rnrn

ইয়ামির কথায়, ছেলেটি এসে বলে ছবি তুলব। আমিও বাধা দিইনি, জানি ছোট জায়গা, তবে বুঝিনি যে ও ভিডিও করছে। পরে দেখি ওই ভিডিও সে সামাজিক মাধ্যমে পোস্ট করে ১০ লাখেরও বেশি ভিউ পেয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত নিম্ন রুচির পরিচায়ক।’

rnrn

সদ্য আলিয়ার সঙ্গেও ঠিক এমনই এক ঘটনা ঘটে। অলস দুপুরে তিনি যখন নিজের মতো ছিলেন, পাশের বাড়ির ছাদ থেকে দুই ব্যক্তি ক্যামেরা তাক করে বসেছিলেন অভিনেত্রীর ঘরের দিকে। এর পর অসতর্ক মুহূর্তের ছবি লেন্সবন্দি করে ছড়িয়ে দেন সেই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বিষয়টি নিয়ে নিজের সামাজিক মাধ্যমের পাতায় প্রতিবাদ করেছিলেন আলিয়া।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *