Home / Entertainment / সফল উদ্যোক্তা চরিত্রে শ্রীলেখা মিত্র

সফল উদ্যোক্তা চরিত্রে শ্রীলেখা মিত্র

ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ আর এন্টারটেইনমেন্টের ব্যানারে ৯০ মিনিটের সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক রাশেদ রাহা, গল্পও তার। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার।

rnrn

এ সিনেমায় উত্তর কলকাতা থেকে বোলপুর নতুন চরিত্রের দৃশ্যধারণে ছুটছেন শ্রীলেখা মিত্র; গল্পের প্রয়োজনে কলকাতার অলিগলিতে দৃশ্যধারণ হলেও সিনেমাটি ঢাকার। গতকাল কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে সিনেমার খবর দিয়েছেন টালিউডের এ জনপ্রিয় নায়িকা।

rnrn

শ্রীলেখা জানান, কলকাতা ডায়েরিজ নামে একটি ওয়েব সিনেমায় অভিনয় করছেন তিনি।

rnrn

চিত্রনাট্যকার খায়রুল বাসার জানান, গল্পে শ্রীলেখার চরিত্রের নাম অনামিকা সাহা, যে পেশায় একজন সফল উদ্যোক্তা, নিজের শর্তে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসেন।

rnrn

পরিচালক রাশেদ রাহা জানান, ২৫ ফেব্রুয়ারি থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে। গতকাল দৃশ্যধারণ শেষ হয়েছে। সিনেমাটি শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি দেওয়া হবে।

rnrn

সিনেমায় শ্রীলেখার প্রতিষ্ঠানের কর্মী শর্মি চরিত্রে পাওয়া যাবে দর্শনা বণিককে, পিকে বোহেমিয়ান তরুণের ভূমিকায় রয়েছেন ঢাকার অভিনয়শিল্পী সিফাত আমিন।

rnrn

এর আগে রাশেদ রাহা ও খায়রুল বাসারের ‘ভালোবাসা দার্জিলিং’ নামে এক টেলিছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। বছর তিনেক আগে টেলিছবিটি ঢাকার এক বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হয়।
rnমাসখানেক আগে নিজের পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে গেছেন শ্রীলেখা।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *