Home / Entertainment / মেহজাবীনের সিনেমায় গাইলেন সেই সেজান

মেহজাবীনের সিনেমায় গাইলেন সেই সেজান

জুলাই-আগস্টে যখন দেশের তরুণসমাজ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে, তখন কণ্ঠযোদ্ধা হয়ে আলোচনায় আসেন র‍্যাপার সেজান। তার ‘কথা ক’ শিরোনামের গান আন্দোলনকারীদের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে অনুপ্রাণিত করে। এবার সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এই র‍্যাপার।

জানা গেছে, মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমায় ‘এই শহর স্বার্থপর’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আহমেদ হাসান সানিও। 

এই শহরের অর্থাৎ মহানগর ঢাকার নিম্নমধ্যবিত্তদের বঞ্চনা আর বৈষম্যের শব্দে সাজানো হয়েছে গানের কথা। যেখানে বলা হয়েছে, ‘মানুষ ভাসিয়া যায়, দুঃখের দিন/ এ শহর বর্বর, আর ক্ষমাহীন’।

যৌথভাবে গানের কথা লিখেছেন সেজান ও সানি। আর সুর ও সংগীতায়োজনে ছিলেন সেজান নিজেই।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা দেড়টায় গানটির টিজার প্রকাশিত হয়েছে। এতে সানিকে তার স্বভাবসুলভ ঢঙে শুনতে পাওয়া গেছে আর সেজানের কণ্ঠে ছিল র‍্যাপ অংশ।

আগামী ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিনেমা ‘প্রিয় মালতী’। এর মাধ্যমে প্রেক্ষাগৃহে অভিষেক হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *