Home / Entertainment / চিরকুট নিয়ে লন্ডনে বিজয় উদযাপন করবেন সুমি

চিরকুট নিয়ে লন্ডনে বিজয় উদযাপন করবেন সুমি

বিজয় দিবস উপলক্ষ্যে আজ লন্ডনের মঞ্চে গান শোনাবের শারমিন সুলতানা সুমি ও তার ব্যান্ড চিরকুট। ‘লাভ বাংলাদেশ’ শিরোনামের এক কনসার্টে অংশ নেবেন তারা।

লন্ডনের রমফোর্ডের মে ফেয়ার ভ্যানুতে বিজয় দিবসে এ আয়োজন করা হয়েছে। কনসার্টে ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানদের সঙ্গে কোলাবোরেশন করবে চিরকুট। এটি নিশ্চিত করেছেন দলপ্রধান ও ভোকাল সুমি।

তিনি বলেন, ‘বাংলা গানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশন করেছি বিভিন্নসময়। এবারও তাই হবে, বিভিন্ন দেশের আর্টিস্টরা পারফর্ম করবেন আমাদের সঙ্গে। চেনা চিরকুটই থাকছে নতুন আঙ্গিকে।’

অনুষ্ঠানে দলটি তাদের ‘আহারে জীবন’, ‘জাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’, ‘দুনিয়া’সহ জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবে লন্ডনের প্রবাসীদের। এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট মাঠে পারফর্ম করে চিরকুট।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *