Home / Entertainment / নকল ভেবে সানি লিওনের সোশ্যাল অ্যাকাউন্ট ব্লক!  

নকল ভেবে সানি লিওনের সোশ্যাল অ্যাকাউন্ট ব্লক!  

নকল ভেবে বলিউডের অভিনেত্রী সানি লিওনের সোশ্যাল অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।এতে বেশ সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি।

rnrn

টুইটারে এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়ে সানি বলেন, মাসখানেক হলো তিনি যুক্ত হয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘লিংকডইন’-এ। দিন দিন রিচ বাড়ছিল তার পেজের। এই নতুন কমিউনিটিতে যুক্ত হয়ে ভালো লাগছিল তার।

rnrn

তবে হঠাৎ করেই একদিন তিনি দেখেন, তার এই সোশ্যাল মিডিয়া পেজটি ডিলিট করে দেওয়া হয়েছে। যা দেখে অবাক তিনি। এই বিষয়ে তাকে আগাম কোনো বার্তাও পাঠানো হয়নি। যা দেখে রীতিমতো অবাক সানি।

rnrn

সানি জানান, তিনি বর্তমানে ফিরতে চান এই সোশ্যাল মিডিয়ায়। তবে কেন তাকে ব্লক করা হয়েছে সেই উত্তরই খুঁজছেন তিনি।

rnrn

সানির কথায়, এই প্রোফাইলটিকে নাকি নকল সানি ভাবা হয়েছিল। আর সেই কারণেই অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হতে পারে। তবে এটা তিনি নিজেই। কোনো নকল নয়, তিনি নিজের পেজটি ফিরে পেতে চান।

rnrn

এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের কাছেও সাহায্য চেয়েছেন তিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *