Home / Entertainment / দেশে ফিরেই নতুন প্রজেক্টে ব্যস্ত মিম

দেশে ফিরেই নতুন প্রজেক্টে ব্যস্ত মিম

একসময় ছোটপর্দায় বেশি দেখা মিলত বিদ্যা সিনহা মিমের। পরে বড়পর্দায় থিতু হন তিনি। কালেভদ্রে ওটিটির কাজও হাতে নেন। তবে সবচেয়ে বেশি যে জায়গায় ব্যস্ত থাকেন মিম, তা হলো বিজ্ঞাপন।

বাংলাদেশের অভিনয়শিল্পীদের মধ্যে বিজ্ঞাপনের বাজারে মিমের মতো চাহিদা হয়ত আর কারও নেই। সাম্প্রতিক সময়ে তার নতুন কোনো সিনেমা বা ফিকশন প্রজেক্টের ঘোষণা না এলেও একের পর এক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হচ্ছে তার না।

এই যেমন টানা ১২ দিন যুক্তরাষ্ট্রে অবকাশযাপনের পর দেশে ফিরেই একটি জুয়েলারি ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মিম।

এ প্রসঙ্গে মিম বলেন, ‘মানুষের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আমি সবসময় ভালো মানের প্রতিষ্ঠানের সঙ্গে পথ চলা শুরু করি। সব জেনে বুঝে আমি নতুন এই প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলা শুরু করলাম। আশা করি এই জার্নি দারুণ হবে।’

সম্প্রতি জুয়েলারি ব্র্যান্ডটির বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন মিম। বিজ্ঞাপনটি আজ প্রচারে আসবে বলে জানিয়েছেন নায়িকা।

বিদ্যা সিনহা মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর্জাল’। তার আগে পরান ছবি দিয়ে দারুণ সাড়া ফেলেন এই নায়িকা। প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমার শুটিংয়ের জন্যও। তবে নতুন সিনেমার বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ তিনি। শিগগিরই অফিসিয়ালি নতুন কাজের ঘোষণা আসবে নায়িকার পক্ষ থেকে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *