Home / Entertainment / যেভাবে ৯৬ কেজি থেকে ৫২-তে সারা আলি

যেভাবে ৯৬ কেজি থেকে ৫২-তে সারা আলি

বলিউডের এই প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম পরিচিত মুখ সারা আলি খান। বলিউড তারকা সাইফ আলি খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারাকে এখন যে লুকে দেখতে পান দর্শকরা, কবছর আগেও তেমনটি ছিলেন না তিনি। বলিউডে অভিষেকের আগে তার ওজন ছিল ৯৬ কেজি।

rnrn

নিজের স্থূলতা নিয়ে কোনো দিনই অভিযোগ করেননি সারা। নির্দ্বিধায় নিজের পুরনো ছবি বা ভিডিও শেয়ার করেন তিনি, যা অন্য নায়িকারা করে থাকেন না। 

rnrn

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সারার একটি পুরনো ছবি ভাইরাল হয়েছে। সেখানে বাবা সাইফের পাশে দেখা গেল ৯৬ কেজি ওজনের সারাকে। অভিনেত্রীর কলেজ জীবনের ছবি এটি। 

rnrn

প্রথমবার এই ছবি দেখলে সারাকে চিনতে ভুল করবেন অনেকেই। সারার ট্রান্সফরমেশন নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। এই ছবি ভাইরাল হতেই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। 

rnrn

সারার এই ট্রান্সফরমেশনে মুগ্ধ এক অনুরাগী লেখেন— কী ধরনের ট্রান্সফরমেশন এটি সারা! পরিশ্রমটা এভাবেই জারি রাখো, অনেক ভালোবাসা।’ আরেকজন লেখেন— একেই বলে ডেটিকেশন, দুর্দান্ত সারা।

rnrn

২০১৮ সালে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুরের সঙ্গে ‘কেদারনাথ’-সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় সারার। এর আগে বাড়তি ওজন কমিয়ে ফেলেন তিনি।

rnrn

বর্তমানে ৫২ কেজি ওজনের সারা সেই সময় ছিলেন ৯৬ কেজির। কীভাবে ৪৪ কিলো ওজন কমালেন তিনি? কলেজে পড়ার সময় ফাস্টফুড (পিৎজা, বার্গার) খেয়ে ওজন বেড়েছিল তার, সঙ্গে ছিল পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যা। এ অবস্থায় নারীদের ওজন হু হু করে বাড়তে থাকে। নিয়মিত ডায়েট আর জিম করেই ওজন কমিয়েছেন সারা।

rnrn

প্রথমে সারাদিন প্রচুর হাঁটতেন। সঙ্গে ছিল সাইক্লিং ও ট্রেডমিল। তার পর ওজন বেশখানিক কমলে নিয়মিত জিমে যেতে শুরু করেন অভিনেত্রী। অসম্ভব জেদ আর অধ্যবসয়কে কাজে লাগিয়েই এমন পারফেক্ট ফিগার পেয়েছেন সারা।

rnrn

ওজন ঝরানোর ব্যাপারে সারা জানিয়েছিলেন, যেখানে পিৎজা পাওয়া যায়, সেখানে প্রোটিনও পাওয়া যায়। যেখানে চকলেট পাওয়া যায়, সেখানে স্যালাডও পাওয়া যায়। ব্যস এটিই। আমি সেগুলো করেই ওজন কমিয়েছি আর কিছুটা ওয়ার্ক আউট করে নিয়ম মেনে বাঁচাটাই জরুরি।’
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *