Home / Entertainment / ‘তাণ্ডব’ নিয়ে আসছেন শাকিব-রাফী

‘তাণ্ডব’ নিয়ে আসছেন শাকিব-রাফী

ঢালিউড কিং শাকিব খান আবার নির্মাতা রায়হান রাফীর সিনেমায় কাজ শুরু করতে চলেছেন। এটি তুফান সিনেমার সিক্যুয়াল। শনিবার (৩০ নভেম্বর) পরিচালক সমিতিতে নতুন সিনেমার নাম নিবন্ধিত হয়েছে, যার নাম ‘তাণ্ডব’। এটির পরিচালনায় যথারীতি রায়হান রাফী। এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন সূত্রে জানা গেছে, শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে।

এদিকে আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল তুফান ২। কিন্তু আপাতত সেটি আর হচ্ছে না। যদিও কিছু দিন আগে শাকিব খান নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে নির্মাতা সূত্রে জানা গেছে, নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যার নাম ‘তাণ্ডব’। সিনেমাটি মূলত অ্যাকশনধর্মী। এ  সিনেমাতেই আবার শাকিব খানকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটি প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার কথা রয়েছে। তবে এ বিষয়ে নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আপাতত কোনো কিছু বলতে রাজি হননি।

এই দুজনের জুটিকে দর্শকরাও সাদরে গ্রহণ করেছেন। যে কারণে তুফান সিনেমা শেষ হওয়ার পরেই ঘোষণা আসে খুব শিগগির সিনেমাটির সিক্যুয়াল আসতে চলেছে। তুফানেরই সিক্যুয়াল হতে চলেছে ‘তাণ্ডব’। 

 গত ঈদেই ‘তুফান’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালিয়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবং বর্তমান সময়ের দর্শকপ্রিয় পরিচালক রায়হান রাফী। ধারাণা করা হচ্ছে— ২০২৫ সালের ঈদুল ফিতরে বরবাদ নিয়ে হাজির হবেন শাকিব। আর ঈদুল আজহায় রাফীর সঙ্গে জুটি বেঁধে ‘তাণ্ডব’ নিয়ে আসবেন এ ঢালিউড কিং। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *