Home / Entertainment / সালমানের প্রেমিকাকে কূটনীতি শিখিয়েছেন সুনীল শেঠি!

সালমানের প্রেমিকাকে কূটনীতি শিখিয়েছেন সুনীল শেঠি!

সালমান খানের সাবেক প্রেমিকা সোমি আলী ইদানিং বিভিন্ন সাক্ষাৎকার দিয়ে আলোচনায় থাকছেন। বেশিরভাগ সময়ই সালমান-কেন্দ্রিক নানা ধরনের কথাবার্তার কারণেই তাকে নিয়ে আলোচনা হয়। তবে এবার সুনীল শেঠির সঙ্গে তার এক বিচিত্র অভিজ্ঞতার কথা জানিয়ে শিরোনাম হয়েছেন এই মডেল-অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের সঙ্গে এক সাক্ষাৎকারে বহুদিন আগের এক স্মৃতি মনে করে সোমি বলেন, ‘একবার সঞ্জয় দত্তের হোম থিয়েটারে একটা সিনেমার ট্রায়াল দেখতে গিয়েছিলাম। সিনেমাটি দেখার পর ডিরেক্টরকে বলেছিলাম, এটা আমার দেখা সবচেয়ে বাজে সিনেমা। এ কথা শোনার পর ডিরেক্টরের চেহারা দেখে মনে হচ্ছিল, তিনি মনে হয় কোনো লাশ দেখেছেন।’

ডিরেক্টরকে এমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলার তাকে একপাশে নিয়ে কিছু পরামর্শ দিয়েছিলেন অভিনেতা সুনীল শেঠি। সে পরামর্শের কথা জানিয়ে সোমি উল্লেখ করেন, ‘সুনীল (শেঠি) আমাকে একপাশে নিয়ে গিয়ে বলেছিল, তুমি এখানে এমনটা করতে পারো না। এটা মায়ামি না এবং এখানে তোমার মাথায় যা আসে, তাই বলে দেওয়া উচিৎ না।’

সততা বা অকপট হওয়ার চেয়ে বরং বলিউডে টিকে থাকতে হলে যে কূটনৈতিক জ্ঞানের প্রয়োজন হয়, সেটাই সোমি আলীকে বুঝাতে চেয়েছিলেন সুনীল শেঠি।

এখন অভিনয়ে অনিয়মিত একসময় বলিউডের শীর্ষ অভিনেতাদের সঙ্গে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন সোমি আলী। এর মধ্যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘কৃষ্ণ অবতার’, সুনীল শেঠির বিপরীতে ‘অন্ত’, সাইফ আলী খানের সঙ্গে ‘ইয়ার গাদ্দার’, গোবিন্দর সঙ্গে ‘আন্দোলন’ উল্লেখযোগ্য।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *