Home / Entertainment / ব্যর্থ অক্ষয়, ট্রলের শিকার কঙ্গনা

ব্যর্থ অক্ষয়, ট্রলের শিকার কঙ্গনা

রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। যদিও এ নিয়ে অভিনেতা অক্ষয়ের কোনো দোষ দেখছেন না নায়িকা কঙ্গনা।ব্যর্থতার দায় নির্মাতারা নেন, এমনটাই চাইছেন তিনি।
rnঅক্ষয়কে নিয়ে কঙ্গনা ইতিবাচক হলেও ট্রলের শিকার হচ্ছেন কঙ্গনা রানাউত।
rnসেলফি মুক্তির পরই তাকে নিয়ে সমালোচনা শুরু। বক্স অফিসে প্রথম দিন ৩ লাখ টাকাও তুলতে পারেনি ইমরান হাশমি এবং অক্ষয় কুমারের ছবি ফি। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ঠাট্টা করে লেখা প্রতিবেদন এবং সমালোচনা নজরে আসছে।

rnrn

তারই কয়েকটি শেয়ার করে আরও একটু রসিকতার সুযোগ ছাড়লেন না কঙ্গনা। তার দাবি, কর্ণ জোহরের সহ প্রযোজিত ছবি ব্যর্থ হলেও বেশির ভাগ কটাক্ষ সেই তাকে নিয়েই হচ্ছে।
rnসেলফির ব্যর্থতার সঙ্গে ধকড়-এর ব্যর্থতার তুলনা টেনে এক জায়গায় কঙ্গনাকে অক্ষয়ের মহিলা সংস্করণ বলা হয়েছে। সে দিক দিয়ে কঙ্গনাও মনে করিয়ে দিতে চান, অক্ষয় কেবলমাত্র অভিনেতা। তাকে না টেনে এনে নির্মাতা করণকে নিয়ে বলা হোক।

rnrn

কিন্তু কঙ্গনা এতে কোথা থেকে আসছেন? সেলফি সঙ্গে তার কী সম্পর্ক? অভিনেত্রী তথা পরিচালক টুইট করে লেখেন, করণ জোহরের ছবি ১০ লাখ টাকাও তুলতে পারেনি প্রথম দিনে। কিন্তু কেউ তার নাম নিচ্ছেন না। যে সিনেমার সঙ্গে আমার কোনো যোগ নেই, সেই সিনেমা ফ্লপ হওয়ার কারণও নাকি আমি!

rnrn

বাহ জোহর, বাহ!সেলফি মুক্তি পেয়েছে ২৪ ফেব্রুয়ারি। একটি মালয়ালম ছবির রিমেক এটি। সুপারস্টার এবং তার অনুরাগীর মধ্যে সম্পর্ক নিয়ে দানা বাঁধে এই ছবির গল্প।
rnতবে দর্শক মনে করছেন, রিমেক ছবিতে কাজ করার থেকে বিরতি নেওয়া উচিত অক্ষয়ের। এ নিয়ে পর পর ৬টি ছবি ব্যর্থ হতে চলেছে তার। রাজ মেহতা পরিচালিত সেলফি আপাত ভাবে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারেনি। যদিও এ নিয়ে অক্ষয়ের দোষ দেখছেন না কঙ্গনা।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *