Home / Entertainment / রণবীরের ইউটার্ন

রণবীরের ইউটার্ন

২০২২ সালের শেষ দিকে পাকিস্তানের ছবিতে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন বলিউড নায়ক রণবীর কাপুর। শিল্পীদের জন্য কোনো ভৌগোলিক সীমারেখা নেই বলেও তখন জানিয়েছিলেন। তবে বর্তমানে ভারত পাকিস্তানে রাজনৈতিক সম্পর্ক ভালো না থাকায় কাজ না করার ঘোষণা দিয়েছেন এ অভিনেতা।

rnrn

রণবীর জানিয়েছেন, শিল্প দেশের চেয়ে বড় নয়। সেই সঙ্গে আরও বলেন, যদিও আমি মনে করি সিনেমা সিনেমাই হয়। শিল্প শিল্পই।পাকিস্তানি শিল্পীদের সঙ্গে আগেও কাজ করেছেন। সে দেশের ছবি পছন্দও করেন তিনি।

rnrn

গত বছর রেড সি চলচ্চিত্র উৎসবের মঞ্চে প্রশ্নটি রেখেছিলেন এক বর্ষীয়ান পাকিস্তানি পরিচালক। তিনি জিজ্ঞেস করেছিলেন, অন্য দেশের হলে কাজ করবেন কি রণবীর? জবাবে এ অভিনেতা বলেছিলেন, অবশ্যই স্যর। আমি মনে করি, শিল্পীদের জন্য কোনও ভৌগোলিক সীমা হয় না। মিলেমিশে থাকা এবং আদানপ্রদানই শিল্পের সমৃদ্ধির মূল শর্ত।

rnrn

তবে চলতি সপ্তাহে সুর পাল্টিয়েছেন এ অভিনেতা । তিনি বলেন, আগের সেই কথা বিতর্ক তৈরি করেছে। কারণ তার ভুল ব্যাখ্যা হয়েছে। আমি স্বপ্রণোদিত হয়ে বলিনি । আমার কাছে জানতে চাওয়া হয়েছিল। তাই আমি জবাব দিই।

rnrn

 

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *