Home / Entertainment / একফ্রেমে দুই খান, কেন?

একফ্রেমে দুই খান, কেন?

অভিনেতা শাকিব খান ও অভিনেতা আমিন খান— বর্তমান সময়ে দুজনে ঢালিউড ইন্ডাস্ট্রিতে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় তারকা। প্রায় দুই যুগ আগে তাদের একসঙ্গে সিনেমায় পথচলা। তাদের দুর্দান্ত অভিনয়ে একাধিক ব্যবসা সফল সিনেমা পেয়েছে ইন্ডাস্ট্রি। এরপর আস্তে আস্তে দুজন দুদিকে। এখন একসঙ্গে তাদের স্ক্রিনে দেখা যায় না। দর্শকরা চাইলেও তাদের দেখা যায় না।

অনেক দিন পর আবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একই ফ্রেমে দেখা গেল শাকিব খান ও আমিন খানকে। ছবিতে দেখা যায়, দুজনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস-আপ দেখাচ্ছেন। দুই খানের মুখে যেন হাসিই ফুরাচ্ছে না। তবে কেন তারা একত্র হয়েছেন? আগামীতে নতুন কোনো প্রজেক্টে ‘একসঙ্গে’ দেখা যাবে কিনা, তার সঠিক তথ্য জানা পাওয়া যায়নি।

এদিকে শুরু থেকে শাকিব বড়পর্দায় নিয়মিত থাকলেও একযুগ ধরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন আমিন খান। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাপ্রেমীরা প্রায়ই আমিন খানকে বড়পর্দায় দেখার আগ্রহ জানিয়ে বিভিন্ন মনোভাব প্রকাশ করেন। কিন্তু সময়ের ব্যবধানে ওয়ালটনের দু’একটি বিজ্ঞাপনে আমিন খানের উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

শাকিব খান ও আমিন খানের একসঙ্গে অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে— হীরা চুনি পান্না, উত্তেজিত, হিম্মত, গরম খবর, সাত খুন মাফ, পিতার আসন, ফুল নেব না অশ্রু নেব ও সমাধি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *