
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের কারণে ২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় ফেঁসে গেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ওই মামলায় আদালতে বক্তব্যে তিনি বলেছিলেন, সুকেশ চন্দ্রশেখর আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার ইমোশন নিয়ে খেলেছে।
rnrn
কিন্তু শুক্রবার কনম্যান সুকেশ চন্দ্রশেখরকে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে হাজির করা হলে তিনি জ্যাকুলিনকে বাঁচানোর কথা জানান। তিনি বান্ধবী জ্যাকুলিন ফার্নান্দেজ় সম্পর্কে বিবৃতি দিয়েছেন।
rnrn
সুকেশের দাবি, ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জ্যাকুলিন কোনোভাবেই জড়িত নন। আদালতের সামনে তিনি বলেন, জ্যাকুলিন এই মামলার অংশ নয়, ওর কোনো চিন্তা নেই। আমি ওকে বাঁচানোর জন্যই এখানে আছি।
rnrn
এর আগে যখন দিল্লি আদালত থেকে সুকেশকে জেরা করার জন্য নিয়ে গিয়েছিল আর্থিক দুর্নীতি শাখা, তখন অবাক কাণ্ড করেছিলেন তিনি। পাশে জ্যাকুলিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে থাকা এক সাংবাদিককে সুকেশ বলেন, ওকে ভ্যালেন্টাইন্স ডে’র শুভেচ্ছা জানিও আমার তরফে।
যুগান্তর ডেস্ক





