Home / Entertainment / প্রকাশ্যে অপূর্বের ‘চালচিত্র’র ফার্স্টলুক, এখন শুধু অপেক্ষার পালা

প্রকাশ্যে অপূর্বের ‘চালচিত্র’র ফার্স্টলুক, এখন শুধু অপেক্ষার পালা

টিভি নাটকে ও ওটিটিতে বেশ জনপ্রিয় মুখ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তবে সিনেমায় তাকে খুব একটা দেখা যাচ্ছে না। ‘গ্যাংস্টার রিটার্নস’ নামে একটি সিনেমায় অভিনয় করলেও এরপর আর বড় পর্দায় তাকে দেখা যায়নি। 

দীর্ঘ বছর পর কলকাতায় ‘চালচিত্র’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন প্রতীম ডি. গুপ্ত। সম্প্রতি ঘোষণা আসে সিনেমাটি বড় দিন উপলক্ষ্যে ২০ ডিসেম্বর মুক্তি পাবে। এ সিনেমার মধ্য দিয়েই কলকাতার সিনেমায় অপূর্বর অভিষেক হতে যাচ্ছে। 

গত অক্টোবরে সিনেমাটির টিজার প্রকাশ হয়। এটি দর্শকরা পছন্দও করেছেন। সিনেমায় টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তীদের ভিড়ে নজর কেড়েছিলেন অপূর্ব। এবার মুক্তির বার্তা দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয় সিনেমার পোস্টার। যেখানে অপূর্বকে তুলে ধরা হয়েছে একক ও অন্যরকম আবহে। 

প্রকাশিত অপূর্বর লুকে দেখা যাচ্ছে, মুখভর্তি খোঁচা দাড়ি, ধূসর বর্ণের চোখে তাকিয়ে হাসছেন। ডান চোখের উপরটা থেঁতলে আছে। ক্যাপশনে লেখা, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।’ নেটিজেনদের ধারণা, চালচিত্র’র কিস্তিমাত অপূর্বই করেছেন! এমন মন্তব্যও করেছেন অনেকে। 

সিনেমাটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘গল্পটি এত চমৎকার যে, লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই নয়, চরিত্রও বেশ ইন্টারেস্টিং। যেটা আরও বেশি আমাকে টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ করেছি। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি। অপেক্ষায় আছি সিনেমাটি মুক্তির জন্য। দর্শক-ভক্তদের মতো আমারও অনেক প্রত্যাশা এটি নিয়ে।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *