Home / Entertainment / নতুন সিনেমার শুটিংয়ে বুবলী

নতুন সিনেমার শুটিংয়ে বুবলী

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। কিছুদিন আগেই নতুন একটি সিনেমায় কাজ করার খবর প্রকাশ হয়। তবে বুবলী বা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। 

জানা গেছে, ‘পিনিক’ নামের একটি সিনেমার শুটিং চলছে কক্সবাজারে। নায়ক আদর আজাদ সেখানে শুটিং করছেন। তার বিপরীতেই কাজ করার কথা জনপ্রিয় নায়িকা বুবলীর। তারা এর আগেও একসঙ্গে দুটি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন। 

এ সিনেমা প্রসঙ্গে এবার কথা বললেন বুবলী। জানান ‘পিনিক’ নামে সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর। শিগ্গিরই কক্সবাজারের রামুতে শুটিংয়ে অংশ নেবেন তিনি। সেখানে প্রায় সাত দিনের মতো টানা কাজ করবেন। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি আসছে প্রেক্ষাগৃহে। 

বুবলী বলেন, “গেল ঈদে ‘জংলি’ সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে সিনেমাটি মুক্তি পায়নি। আগামী ঈদে এটি মুক্তি পাবে কিনা, তা এখনো আনুষ্ঠানিক জানানো হয়নি। এর মধ্যে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। সে সিনেমাটির শুটিংয়ের জন্যই রামুতে যাচ্ছি।’ 

এছাড়া নতুন বেশ কয়েকটি সিনেমা নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা বলছেন বুবলী। চিত্রনাট্য হাতে পেয়েছেন, সেগুলোও পড়ছেন। তবে নতুন সিনেমা প্রসঙ্গে এখনো কিছুই ফাইনাল না হওয়ায় এর খবর দিতে পারছেন না এ নায়িকা। 

তবে নতুন বছরে বুবলী অভিনীত সাতটি সিনেমা মুক্তি পাবে বলে জানান। এছাড়া ইঙ্গিত দেন নতুন বছরে নতুন চমকের।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *