Home / Entertainment / এবার অমিতাভ বচ্চনের সঙ্গে টক্কর কঙ্গনার

এবার অমিতাভ বচ্চনের সঙ্গে টক্কর কঙ্গনার

ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, কৃতি স্যাননের বহুল আলোচিত ছবিটির টিজার মুক্তির পরই সেখানে মুক্তির দিন ২০ তারিখ দেখে চটে যান কঙ্গনা। আর এর পরই নির্মাতাদের 'মাফিয়া গ্যাং' বলে একহাত নিতে শুরু করেন তিনি।

rnrn

বিরক্ত কঙ্গনা টুইটারে লিখেছেন— যখন 'ইমারজেন্সি' মুক্তির দিন খুঁজতে গেলাম, দেখলাম গোটা অক্টোবরের ক্যালেন্ডারটাই ফ্রি। হতে পারে সেই সময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুক্তির জন্য সেভাবে কোনো ছবি তৈরি ছিল না, সে কারণেই। আমার ছবিটিরও পোস্ট প্রোডাকশন চলছিল। এর পর আমি ২০ অক্টোবর ইমারজেন্সি ছবিটির মুক্তির জন্য বেছে নেওয়ার পর পরই ভূষণ কুমারও দেখলাম এক সপ্তাহের মধ্যে ওর ছবির জন্য ২০ তারিখটিই বেছে নিলেন।

rnrn

এদিকে গোটা অক্টোবর ফাঁকা পড়ে রয়েছে। নভেম্বর, ডিসেম্বর— এমনকি সেপ্টেম্বরও ফাঁকা। এদিকে আজ আবার অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, কৃতি স্যাননের 'গণপত' ছবির জন্যও সেই ২০ তারিখ নির্ধারণ করেছেন। মনে হচ্ছে বলিউড মাফিয়া গ্যাংয়ের প্যানিক অ্যাটাক হচ্ছে।

rnrn

'ইমারজেন্সি' ছবির মুক্তির দিন পরিবর্তন করার কথা জানিয়ে কঙ্গনা বলেন, 'আমি এবার ইমারজেন্সির মুক্তির দিন ঘোষণা করব, এক মাস আগে, ট্রেলার রিলিজের সময়। যখন গোটা মাস ফাঁকা, তখন মুক্তির তারিখ নিয়ে টক্কর দেওয়ার কী আছে। একে তো ইন্ডাস্ট্রির অবস্থা ভালো নয়, তারই মধ্যে কূটবুদ্ধি! প্রাতঃরাশে কী খান যে এভাবে আসলে নিজেরাই নিজেদের ধ্বংসের পথে হাঁটছেন!'

rnrn

 

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *