Home / Entertainment / মা হতে চলেছেন নিমরত কৌর, সন্তানের বাবা কে?

মা হতে চলেছেন নিমরত কৌর, সন্তানের বাবা কে?

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর কাটাছেঁড়া চলছে। আর এর নেপথ্যে কারণ নাকি অভিনেত্রী নিমরত কৌর। একাধিক বলিউড প্রতিবেদনে লেখা হয়েছে— অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গেই নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিষেক বচ্চন। যার জেরেই এত কাণ্ড। অথচ এ আলোচনার মধ্যেই অভিনেত্রী নিমরত কৌরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

যেখানে প্রকাশ্যে আসে অভিনেত্রীর পেট। তার মেদযুক্ত পেট দেখে অনেকে মনে করছেন অন্তঃসত্ত্বা তিনি। আবার কেউ কেউ বলছেন, নিমরতের গর্ভের সন্তানের বাবা অভিষেক বচ্চন!

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, অভিনেত্রীর মা হওয়ার খবর একেবারেই ভুয়া। নেটদুনিয়ায় ঐশ্বরিয়া, অভিষেক ও নিমরতকে নিয়ে মিম বানিয়ে এমনটি রটানো হচ্ছে।

উল্লেখ্য, ‘দশভি’ সিনেমায় অভিষেকের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন নিমরত কৌর। তখন থেকেই চেনাজানা দুজনের। এ ছবির শুটিং থেকেই নাকি মন দেওয়া নেওয়ার শুরু নিমরত-অভিষেকের। শুধু তাই নয়, নিমরতের কারণে নাকি ভাঙতে বসেছে ঐশ্বরিয়ার সংসার। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেননি কেউ-ই।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *