Home / Entertainment / খাবারে চুলকাণ্ড, বিজেপি নেত্রীর তোপের মুখে মিমি

খাবারে চুলকাণ্ড, বিজেপি নেত্রীর তোপের মুখে মিমি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী ফ্রান্স থেকে ছুটি কাটিয়ে ফিরছিলেন। এ সময় বিমান সংস্থা থেকে দেওয়া খাবারে হঠাৎ চুল পান তিনি।

rnrn

মঙ্গলবার এক টুইটবার্তায় বিষয়টি জানিয়েছেন মিমি। খাবারের প্লেটের ছবি শেয়ার করেছেন। যেখানে একটি লম্বা কালো চুল দেখা যাচ্ছে।

rnrn

এ কারণে অনেকটা ক্ষিপ্ত হয়েই বিমান প্রতিষ্ঠানকে ট্যাগ করে অভিনেত্রী লেখেন— ‘মনে হয় আপনারা এত বড় হয়ে গেছেন যে যাত্রীদের খেয়াল রাখার প্রয়োজন বোধ করেন না। খাবারে চুল থাকা কোনো ছোট বিষয় নয় বলে আমার ধারণা।’

rnrn

মিমির সেই ‘চুলকাণ্ড’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী।

rnrn

মিমিকে পাপিয়ার প্রশ্ন— ‘এই যে মিড ডে মিলের খাবারে পোকামাকড় মিলছে, মিড ডে মিলের ভালো চাল বিক্রি করে পচা চাল দেওয়া হচ্ছে, সেdt নিয়ে কি তুমি টুইট করেছ? আমি তো দেখেনি। তুমি যে পদে রয়েছ, সেই পদে থেকে অনেক কিছু দেখেও দেখতে নেই। তুমি সহজেই বলতে পারতে খাবারটা বদলে দিন, এর জন্য টুইট করার কোনো দরকার ছিল না। এটি বোঝানোর জন্য টুইট করতে হলো যে, প্যারিসে তুমি জন্মদিন সেলিব্রেট করছিলে’।

rnrn

সংসদে বাজেট অধিবেশন চলছে। সেখানে গরহাজির থেকে মিমির প্যারিস যাত্রা নিয়েও ফুঁসে উঠলেন বিজেপি নেত্রী। 

rnrn

পাপিয়া অধিকারী বলেন, ‘প্যারিসে জন্মদিন সেলিব্রেট করতে গিয়েছিল না, কী করতে গিয়েছিল ভগবান জানে! তুমি সংসদ অধিবেশন ছেড়ে চলে গেছ… তুমি মানুষের হয়ে কাজ করতে এসেছ। মানুষের হয়ে কথা বলতে এসেছ। তুমি তো আমার সাংসদ, যাদবপুরের। সেদিন তো রাস্তায় পা পুরো ঢুকে গেল আমার। ১০ হাজার টাকা খরচ হলো আমার, আর তুমি কোথায় প্যারিসে জন্মদিন সেলিব্রেট করছ? তোমার খাবারে কী পড়েছে সেই নিয়ে টুইট করছ!’

rnrn

তবে শুধু পাপিয়া নয়, মিমির টুইটের পর নেটিজেনদের একটা বড় অংশ মিমিকে ট্রল করেছেন। এক নেটিজেন লেখেন—‘ও দিদি ভাই, আপনার খাবারে একটা চুল পড়েছে বলে এত অভিযোগ করছেন, অন্যদিকে আপনাদের সরকার বাচ্চাদের খাবারে সাপ আরশোলা ইঁদুর ইত্যাদি পরিবেশন করছে। সেগুলো নিয়ে কিছু বলুন।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *